- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
- সার্ক ইন্টারন্যাশনাল কলেজে এসএসসি/সমমান কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
» পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের তফসিল পেছালো,পরবর্তী সভা ২৭ নভেম্বর
প্রকাশিত: ২২. নভেম্বর. ২০২১ | সোমবার
চেম্বার ডেস্ক:: নির্বাচন কমিশনের সভা মুলতবি হওয়ায় পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা পিছিয়েছে। কমিশনের পরবর্তী সভা ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে। ওই বৈঠকেই তফসিল ঘোষণার বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে।
সোমবার (২২ নভেম্বর) তফসিল ঘোষণা হলে পঞ্চম ধাপে ইউপি নির্বাচন ডিসেম্বরে শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতো। কিন্তু তফসিল পিছিয়ে যাওয়ায় এই ভোটগ্রহণ হবে জানুয়ারি মাসে।
পঞ্চমধাপে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় এক হাজার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে।
সোমবার সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা’র সভাপতিত্বে কমিশনার মাহবুব তালুকদার, কবিতা খানম ও বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদত হোসেন চৌধুরীর উপস্থিতিতে কমিশনের ৯০তম সভা অনুষ্ঠিত হয়। সভাটি দুই ঘণ্টা চলার পর মূলতবি ঘোষণা করা হয়েছে। এ সভার অন্যতম এজেন্ডা ছিল ৫ম ধাপের এক হাজার ইউপি নির্বাচনের তফষিল ঘোষণা । কিন্তু সভাটি শেষ না করে মুলতবি করা হয়েছে।
ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান আরজু ইসির ৯০ তম কমিশন সভা মূলতবি হওয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ সোমবার সকাল ১১ টায় ইসির ৯০তম পূর্ব নির্ধারিত কমিশন সভা শুরু হয়। সভাটি দুই ঘন্টা চলার পর মূলতবি করা হয়েছে। মুলতবি সভাটি আগামী ২৭ নভেম্বর শনিবার সকাল সাগে ১১টায় অনুষ্ঠিত হবে।’
ইসি সূত্র জানায়, এরইমধ্যে নির্বাচন কমিশন চার ধাপে তিন হাজার ৪৯টি ইউপি নির্বাচনের দফসিল ঘোষণা করেছে। সোমবার আরও প্রায় এক হাজার ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা ছিল। কিন্তু ইসির প্রস্তুতি সম্পৃন্ না হওয়ায় ৫ম ধাপের তফসিল কিছুটা পিছিয়ে দেওয়ার জন্য সভাটি মূলতবি করা হয়েছে।
এর আগে, গত গত ১৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে সিইসি বলেন, ‘ডিসেম্বরের মধ্যেই চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করা হবে। ফলে শিগগিরই পঞ্চম ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হবে।’
সর্বশেষ খবর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

