সর্বশেষ

» খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে স্বরাষ্ট্রমন্ত্রীকে ৫ দলের স্মারকলিপি

প্রকাশিত: ২১. নভেম্বর. ২০২১ | রবিবার

চেম্বার ডেস্ক:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান খান কামালের কাছে স্মারকলিপি দিয়েছেন ২০ দলীয় জোটের পাঁচটি দলের শীর্ষ নেতারা।

 

রোববার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেন।

এলডিপির একাংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম এ তথ্য নিশ্চিত করেন।

 

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি চেয়ারম্যান ক্বারী মো. তাহের এবং বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

দীর্ঘদিন হার্ট, কিডনিসহ অনেক শারীরিক জটিলতায় ভুগতে থাকা বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। সর্বশেষ ১৩ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ১২ অক্টোবর হাসপাতালে ভর্তির পর ৭ নভেম্বর তিনি বাসায় ফেরেন।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930