সর্বশেষ

» মহানগর ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আকিবকে গ্রেফতারে সিলেট ছাত্রদলের নিন্দা

প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০২১ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: সিলেট মহানগর ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার ইসলাম আকিবকে অন্যায়ভাবে গ্রেফতার করায় নিন্দা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর ২০২১) সিলেট মহানগর ছাত্রদলের দপ্তর সম্পাদক আবুল হাসনাত সাজ্জাদ সাক্ষরিত এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম উক্ত নিন্দা জানান।

নেতৃবৃন্দ বলেন বাংলাদেশের পুলিশ বাকশালি সরকারের বিরাজনীতিকরন মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রধান হাতিয়ারে পরিনত হয়েছে। জনগনের বন্ধুখ্যাত এই বাহিনীটি বন্ধুত্বের সকল বৈশিষ্ট্য হারিয়ে দানবীয় তান্ডব চালিয়ে যাচ্ছে, যা কোন সভ্য সমাজ মেনে নিতে পারেনা। তাই বিরোধী মত দমনে বেসামাল প্রশাসন ও টালমাটাল সরকার আজ দুয়ে মিলে একাকার। কিন্তু আমরা বলতে চাই পুলিশ ও আদালতের ঘাড়ে বন্দুক রেখে আর কতদিন? পতনের আওয়াজ শুনতে পাচ্ছে বাংলার ১৮ কোটি জনগন। গ্রেফতার, মামলা, হামলা করে আর টিকে থাকতে পারবে না এই সরকার।

নেতৃবৃন্দ অনতিবিলম্বে শাহরিয়ার ইসলাম আকিব সহ সকল রাজবন্দিদের শর্তহীন মুক্তি দাবী করেন।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930