সর্বশেষ

» খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসার দাবিতে গণঅনশন করবে বিএনপি

প্রকাশিত: ১৮. নভেম্বর. ২০২১ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গণঅনশন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

 

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, জ্বালানি তেল, গ্যাসের মূল্য বৃদ্ধি ও গণপরিবহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী ২০ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিতব্য মানববন্ধন কর্মসূচি স্থগিত করা হয়েছে। তার পরিবর্তে বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে ওইদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালিত হবে।

 

ওই গণঅনশনে অংশগ্রহণ করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সব নেতাকর্মীকে অনুরোধ করেন তিনি।

           

সর্বশেষ

আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031