- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
- কানাইঘাটে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
» এবছর প্রাথমিকের বার্ষিক ও সমাপনী পরীক্ষা হচ্ছে না
প্রকাশিত: ০৮. নভেম্বর. ২০২১ | সোমবার
চেম্বার ডেস্ক:: এবছর প্রাথমিক শিক্ষার বার্ষিক ও সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না। চলতি শিক্ষাবর্ষের সকল শ্রেণির শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক মূল্যায়ন করে তাদেরকে পরবর্তী শ্রেণিতে উন্নীতকরণের কার্যক্রম গ্রহণ করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়ন সংক্রান্ত অনুষ্ঠিত সভার এ সিদ্ধান্ত হয়।
গত ২৬ অক্টোবরের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান তুহিন। আজ সোমবার (৮ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, প্রাথমিকের সমাপনী কেন্দ্রীয়ভাবে হবে না। সম্ভব হলে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে স্ব স্ব প্রতিষ্ঠানে।
মন্ত্রণালয় থেকে সোমবার জানানো হলো, কোনও পরীক্ষা নেওয়া হবে না। মূল্যায়নের ভিত্তিতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে।
গত ২৬ অক্টোবর অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জানানো হয়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না বলে প্রধানমন্ত্রী সার-সংক্ষেপে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। স্ব স্ব বিদ্যালয়ের মাধ্যমেই মূল্যায়ন করা যেতে পারে।
আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, পরিস্থিতি বিবেচনায় ক্লাসের সংখ্যা বাড়ানো যেতে পারে। ক্লাসের সংখ্যা বাড়িয়ে ডিসেম্বরের শেষে বিগত শিক্ষাবর্ষের ন্যায় বর্তমান শিক্ষাবর্ষেও শিক্ষার্থীদের মূল্যায়ন করা যেতে পারে।
প্রধানমন্ত্রী সার-সংক্ষেপে অনুমোদনসহ নির্দেশনা দিয়েছেন। ২০২০ শিক্ষাবর্ষে যেভাবে স্ব স্ব বিদ্যালয়ের মাধ্যমে করা হয়েছে, সেভাবে ২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মূল্যায়ন করা যেতে পারে।
সর্বশেষ খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- কানাইঘাটে নিজ মাদ্রাসায় চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি ফরিদ চৌধুরী || জানাজায় জনতার ঢল
- কানাইঘাটে কিশোর-কিশোরী ক্লাব ম্যানেজম্যান্ট কমিটির সভা অনুষ্ঠিত
- জমিয়ত নেতা মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজার হাজার মানুষের ঢল,বিভিন্ন মহলের শোক
- গণিতের শিক্ষক নিয়োগ দিচ্ছে কানাইঘাটের গাজী বুরহান উদ্দিন (র.) জামেয়া ইসলামিয়া মাদ্রাসা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

