সর্বশেষ

» ১৪ নভেম্বর বসছে একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন

প্রকাশিত: ২৭. অক্টোবর. ২০২১ | বুধবার

চেম্বার ডেস্ক:: একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু হচ্ছে আগামী ১৪ নভেম্বর।

 

বুধবার (২৭ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ১৪২৮ বঙ্গাব্দের ২৯ কার্তিক মোতাবেক ২০২১ খ্রিষ্টাব্দের ১৪ নভেম্বর (রোববার) বিকাল ৪টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ (২০২১ খ্রিস্টাব্দের ৫ম) অধিবেশন আহ্বান করেছেন।

 

রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।‌

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930