- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
- কানাইঘাটে ফ্রিজ কান্ড! এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন
» বাংলাদেশকে ৫০০ মিলিয়ন ইয়েন দিচ্ছে জাপান
প্রকাশিত: ২৬. অক্টোবর. ২০২১ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: জাপান সরকার তৃতীয় বছরের জন্য ‘দি ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট (পিইডিপি-৪)’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে অনুদান হিসেবে ৫০০ মিলিয়ন জাপানি ইয়েন (৩৮.৯৩ কোটি টাকা বা ৪.৫৯ মিলিয়ন মার্কিন ডলার) দিচ্ছে। এ ব্যাপারে, বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে একটি ‘এক্সচেঞ্জ অব নোটস’ ও ‘গ্রান্ট এগ্রিমেন্ট’ স্বাক্ষরিত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)’র সচিব ফাতিমা ইয়াসমিন এবং জাপান সরকারের পক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি ও ঢাকাস্থ জাইকা বাংলাদেশ অফিস প্রতিনিধি চিফ রিপ্রেজেন্টেটিভ ইউহো হায়াকাওয়া ‘গ্রান্ট এগ্রিমেন্টে’ স্বাক্ষর করেন।
প্রাথমিক ও গণ-শিক্ষা মন্ত্রণালয় ২০১৮ থেকে ২০২৩ এর মধ্যে ‘দি ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (পিইডিপি-৪)’ বাস্তবায়ন করছে।
প্রোগ্রামটির আওতায় কারিকুলাম সংশোধন ও পাঠ্যবই উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়ন অব্যহতকরণ, পদ্ধতি এবং বাজেটের জন্য জাপানের অনুদানটি দেয়া হয়েছে।
জাপান এর আগে ২০১১ থেকে ২০১৮ মেয়াদে ‘থার্ড প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (পিইডিপি৩)’ প্রকল্প বাস্তবায়নের জন্য ২৪৯০ মিলিয়ন জাপানি ইয়েন (১৯৮ কোটি টাকার সমান) অনুদান দিয়েছে।
২০১৮ সাল থেকে বাস্তবায়িত ‘দি ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (পিইডিপি-৪)’ প্রকল্পের প্রথম ও দ্বিতীয় বছরের জন্য জাপান ১ হাজার মিলিয়ন জাপানি ইয়েন (আনুমানিক ৭৫.৬৫ কোটি টাকা বা ৯ মিলিয়ন মার্কিন ডলার) অনুদান দিয়েছে। জাপানের সহায়তা এ দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সর্বশেষ খবর
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

