- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» শনিবার চট্টগ্রামে অর্ধদিবস হরতালের ডাক হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের
প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০২১ | শুক্রবার
চেম্বার ডেস্ক:: চট্টগ্রাম মহানগরীর প্রধান পূজামণ্ডপ জেএম সেন হলসহ বিভিন্ন পূজামণ্ডপে হামলার প্রতিবাদে চট্টগ্রামে শনিবার (১৬ অক্টোবর) অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদ। একইসঙ্গে হামলার প্রতিবাদে প্রতিমা বিসর্জন বন্ধের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে নগরীর জেএম সেন হলের সামনে এক পথ সভায় এ ঘোষণা দেন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
এসময় পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের রাজপথে থাকতে হবে। যতক্ষণ না দোষীদের শাস্তি হয়।’ পাশাপাশি রাজপথ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি আশিশ কুমার ভট্টাচার্য জানান, পুলিশের অসতর্কতার কারণে এমন ঘটনা ঘটেছে। নামাজের পরে আন্দরকিল্লা জামে মসজিদ থেকে কিভাবে মিছিল বের হলো। এজন্য পুলিশকেই দায়ী করেন তিনি। এ সময় তিনিও প্রতিমা বিসর্জন না দেওয়ার ঘোষণা দেন।
জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর আন্দরকিল্লা জামে মসজিদ থেকে একটি দল মিছিল নিয়ে নগরীর জেএম সেন হলের দিকে আসে। এসময় উচ্ছৃঙ্খল কিছু লোক মণ্ডপের দিকে যেতে চাইলে তাদের বাধা দেয় পুলিশ। তখন পুলিশের সঙ্গে তাদের কিছুটা ধস্তাধস্তি হয়। এদিকে, মণ্ডপে থাকা পূজার্তিরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এতে উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে দাঙ্গা পুলিশ ও সাঁজোয়া যান আসলে পরিস্থিতি শান্ত হয়।
পরিস্থিতি শান্ত করতে গুলি ছোড়ার কথা জানান কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ নেজাম উদ্দীন। ৫০ জনকে আটকের কথা জানান তিনি।
শেষ খরব পাওয়া পর্যন্ত চট্টগ্রাম নগরীর বিভিন্ন সড়ক ব্যারিকেড দেওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। আন্দরকিল্লাসহ নগরীর নানা মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীরা।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

