- আইনের তোয়াক্কা না করে কানাইঘাটে আবাদি জমির মাটি কাটার মহোৎসব
- কাজ শেষ হতে না হতেই কানাইঘাট গরিপুর পাকা সড়কের পিচ উঠে যাচ্ছে
- সিলেটকে বাসযোগ্য শান্তির নগরী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী
- কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে রমজানের অর্থ সহায়তা প্রদান
- কানাইঘাট-জকিগঞ্জে কোন ধরণের অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না: মুফতি আবুল হাসান এমপি
- সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই: কানাইঘাটে মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীকে যুক্তরাষ্ট্রে দাফন
- বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতি সম্প্রীতির মেলবন্ধন : আব্দুল কাইয়ূম চৌধুরী
- দৈনিকসিলেট ডটকমের ১৫ বছর পূর্তি : সাফল্যের গৌরবময় পথচলা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিলে সূধিজনদের মিলনমেলা
» ভ্রমণ নিষেধাজ্ঞা: এবার বাংলাদেশের নাম প্রত্যাহার জাপানের
প্রকাশিত: ১৯. সেপ্টেম্বর. ২০২১ | রবিবার
চেম্বার ডেস্ক:: করোনাভাইরাসের বিস্তারের লাগাম টানতে বাংলাদেশসহ ৬ দেশের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। গত জুনে ছয়টি দেশের ওপর যে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, শুক্রবার সন্ধ্যার দিকে তা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
স্থানীয় দৈনিক জাপান টাইমস বলেছে, চলতি বছরের শুরুর দিকে কোয়ারেন্টাইন ব্যবস্থার অংশ হিসেবে জাপানে পৌঁছানোর ১৪ দিন আগে বাংলাদেশসহ ওই ছয় দেশে সময় কাটিয়েছেন এমন বিদেশি পর্যটকদের জাপানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সরকার এখন এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
যে ছয়টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে সেসব দেশ হলো: বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা। এই ছয় দেশের নাগরিকদের মধ্যে যারা টিকা নিয়েছিলেন এবং এমনকি জাপানে বসবাসের বৈধ স্ট্যাটাসও রয়েছে; তাদেরও জাপানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছিল।
জাপানের কোয়ারেন্টাইন নীতিমালায় বড় ধরনের সংশোধন আনায় ওই ছয় দেশের প্রবেশ নিষেধাজ্ঞার অবসান ঘটছে। কোয়ারেন্টাইন বিধি-নিষেধে পরিবর্তন আসায় করোনাভাইরাসের বিস্তার, বিশেষ করে অতিসংক্রামক ধরনকে ঠেকাতে বিশ্বের ৪০টিরও বেশি দেশ ও অঞ্চলের পর্যটকদের এখন জাপানে পৌঁছানোর পর সরকারি স্থাপনায় তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করতে হবে।
দেশটিতে প্রবেশের পর একবার করোনাভাইরাসের পরীক্ষা করতে হবে। পাশাপাশি তিন দিনের বাধ্যতামূলক স্বেচ্ছা আইসোলেশন শেষেও শেষ দিনে কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে।
যেসব দেশের জন্য এই বিধি-নিষেধ
বাংলাদেশ, আফগানিস্তান, আর্জেন্টিনা, বেলজিয়াম, বলিভিয়া, ব্রাজিল, ব্রিটেন, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, কিউবা, ডেনমার্ক, ডোমিনিকা, ইকুয়েডর, জর্জিয়া, গ্রিস, ভারত, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মোজাম্বিক, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, প্যারাগুয়ে, পেরু, ফিলিপাইন, পর্তুগাল, রাশিয়া, সিচেলস, দক্ষিণ আফ্রিকা, স্পেন, শ্রীলঙ্কা, সুরিনাম, তানজানিয়া, ত্রিনিদাদ ও টোবাগো, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, উরুগুয়ে, উজবেকিস্তান, ভেনেজুয়েলা এবং জাম্বিয়া।
এছাড়াও অন্যান্য দেশ ও অঞ্চলের ভ্রমণকারীদেরও জাপানে প্রবেশের পর স্বেচ্ছা আইসোলেশনে থাকতে হবে। সংশোধিত নীতিমালার আওতায়, দেশটির সরকার প্রত্যেকটি দেশ ও অঞ্চলে সংক্রমণের সংখ্যা, ভ্যারিয়েন্টের বিস্তারের ঝুঁকি এবং দেশগুলোর কোভিড-১৯ টিকাদান কর্মসূচির ওপর ভিত্তি করে ভ্রমণ ঝুঁকির বিষয়টি পুনর্মূল্যায়ন করেছে।
প্রয়োজনে আরও কঠোর কোয়ারেন্টাইন বিধি যেমন— সরকারি স্থাপনায় ছয় থেকে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন এবং করোনাভাইরাসের অতিরিক্ত পরীক্ষার শর্ত আরোপ করা হতে পারে বলে জানিয়েছে দেশটির সরকার। ওই সব দেশে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হলে এ ধরনের বিধি-নিষেধ আবারও চালু করা হতে পারে।
সর্বশেষ খবর
- আইনের তোয়াক্কা না করে কানাইঘাটে আবাদি জমির মাটি কাটার মহোৎসব
- কাজ শেষ হতে না হতেই কানাইঘাট গরিপুর পাকা সড়কের পিচ উঠে যাচ্ছে
- সিলেটকে বাসযোগ্য শান্তির নগরী গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই: কাইয়ুম চৌধুরী
- কানাইঘাট ওয়েল ফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে রমজানের অর্থ সহায়তা প্রদান
- কানাইঘাট-জকিগঞ্জে কোন ধরণের অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না: মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ‘সেনাবাহিনী পদক’ পেলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান
- ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা, নিহত ৩
- সশস্ত্র বাহিনী জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে: তারেক রহমান
- সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
- ডাকসু ভোটে অংশ নিতে বাধা নেই জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের: আপিল বিভাগ

