- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» নির্দেশনা না মানলে পদ্মা সেতুতে ফের মোটরসাইকেল বন্ধ: সেতুমন্ত্রী
প্রকাশিত: ২০. এপ্রিল. ২০২৩ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: নিয়ম বহির্ভূতভাবে চলাচলের কারণে অচলাবস্থা তৈরি হলে আবারও পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) ঈদযাত্রাকে কেন্দ্র করে পদ্মা সেতুর টোল প্লাজা পরিদর্শন করে এ কথা বলেন তিনি।
মোটরসাইকেল চালকদের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘আশা করি সবাই নিয়ম মেনে চলাচল করবেন। যদি নিয়ম বহির্ভূতভাবে মোটরসাইকেলে চলাচলের কারণে অন্যান্য যানবাহনের অসুবিধা হয় তাহলে আবারও পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধ করা হবে।’
পদ্মা সেতুতে নিয়ম মেনে চলাচল করলে সব সময়েই মোটরসাইকেল চলাচল খোলা থাকবে বলেও জানান তিনি।
সেতুমন্ত্রী বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার। নিয়ম মেনে চলাচল করলে সবসময়ই পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল খোলা থাকবে।
ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু জাতির সম্পদ। এই সম্পদ সুশৃঙ্খলভাবে ব্যবহার করা প্রত্যেক নাগরিকের অবশ্যই করণীয় কর্তব্য। যদি পদ্মা সেতুতে চলাচলে অন্যান্য যানবাহন চলাচলের সংকট হয়, কোনো কারণে অচলাবস্থা হয়- কারও অপব্যবহারের জন্য অথবা কারও নিয়ম-নীতি না মেনে চলার জন্য, পদ্মা সেতু আবারও বাইক চলাচলের জন্য নিষিদ্ধ হয়ে যেতে পারে।
আজ থেকে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরুর প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, সকাল থেকে যে শৃঙ্খলাবোধের পরিচয় আমাদের বাইকাররা দিচ্ছেন, তাতে আমরা সবাই খুশি। আমি আশা করি, এই ধারা অব্যাহত থাকবে।
এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে স্বপ্নের পদ্মা সেতুতে সকাল ৬টা থেকে সার্ভিস লেনে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। সকালে জাজিরা টোল প্লাজার ব্যবস্থাপক কামাল হোসেন বলেন, ছয় শর্তে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দিয়েছে সরকার। পদ্মা সেতুর নির্ধারিত সার্ভিস লেন দিয়ে এসব মোটরসাইকেল চলাচল করছে। সকাল থেকেই মোটরসাইকেল চালকরা পদ্মা সেতুতে আসা শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মোটরসাইকেলের লাইন দীর্ঘ হতে থাকে। এটির চলাচল সুবিধার জন্য সেতুর উভয় প্রান্তের টোল প্লাজায় আরও তিনটি লেন বাড়ানো হয়েছে।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

