- কানাইঘাট-জকিগঞ্জে কোন ধরণের অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না: মুফতি আবুল হাসান এমপি
- সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই: কানাইঘাটে মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীকে যুক্তরাষ্ট্রে দাফন
- বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতি সম্প্রীতির মেলবন্ধন : আব্দুল কাইয়ূম চৌধুরী
- দৈনিকসিলেট ডটকমের ১৫ বছর পূর্তি : সাফল্যের গৌরবময় পথচলা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিলে সূধিজনদের মিলনমেলা
- কানাইঘাট স্বাস্থ্যকমপ্লেক্সসহ উন্নয়নমূলক কাজ পরিদর্শনে এমপি মুফতি আবুল হাসান
- কানাইঘাট অ্যাসেসিয়েশন মেজরটিলা সিলেট-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরি পরিষদকে মহানগর ছাত্রশিবিরের অভিনন্দন
- পর্যায়ক্রমে কানাইঘাট ও জকিগঞ্জের সকল সমস্যা সমাধান করা হবে: মুফতি আবুল হাসান এমপি
» শান্তিগঞ্জে নির্বাচনের ইঙ্গিত দিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ডন
প্রকাশিত: ২৩. এপ্রিল. ২০২২ | শনিবার
চেম্বার ডেস্ক::
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের পুত্র আজিজুস সামাদ আজাদ ডন বলেছেন, রাজনীতি করতে এসেছি, হাইব্রিড আর সুবিধাভোগীদের নিয়ে সিন্ডিকেট করার জন্য নয়। নির্বাচন রাজনীতির অংশ। নেত্রী চাইলে এমপি হতে পারি। নেত্রী আর জনগণ এর মাঝখানে আর কেউ নেই।
এর আগে রাজনীতি থেকে আগাছা পরিস্কার করতে হবে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সংগঠকদের নাম শুনলে যাদের আঁতে ঘাঁ লাগে। এরা পাকিস্তানের সহযোগী। এদের ধমন করতে হবে।
শনিবার বিকালে শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আব্দুস সামাদ আজাদের ১৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আব্দুস সামাদ স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তব্যকালে ডন বলেন, হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারবর্গ, জাতীয় চার নেতা, ত্রিশ লক্ষ শহিদ আর দুই লক্ষ মা বোনকে স্মরণ করা ছাড়া এখানে আব্দুস সামাদ আজাদের আলোচনা হতে পারে না। মরহুম স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী সেদিন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাকে আগলে না রাখলে ইতিহাস অন্যরকম হতো। আব্দুস সামাদ আজাদ মৃত্যুকে পরোয়া না করে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। একবিন্দু আদর্শচ্যুত হন নি। তাদের স্মরণ সভায় যারা বাধা দেয় তারা পাকিস্তানের প্রেতাত্মা, পাকিস্তান চক্রের সুবিধাভোগী। এরাই মোস্তাকের অনুসারী বিভিন্ন সময় আওয়ামী লীগে দুর্ঘটনা ঘটায়। তিনি বলেন, বাধা দিয়েন না। বাতাস বইতে শুরু করেছে। সময় অল্প। পাহাড়ের সাথে ধাক্কা লেগে পড়ে যাবেন।
শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুল মতলিবের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল্লা মিয়া, মাসুদ মিয়া, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক সিরাজ উদ্দিন মাস্টার, সাবেক সহ সভাপতি হারুন রশিদ, সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি এডভোকেট বুরহান উদ্দিন দোলন, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক জিল্লুর রহমান, পূর্ব পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিদুর রহমান মধু, সাবেক ছাত্রলীগ নেতা বরুন কান্তি প্রমুখ।
এসময় শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
- কানাইঘাট-জকিগঞ্জে কোন ধরণের অনিয়ম দূর্নীতি বরদাস্ত করা হবে না: মুফতি আবুল হাসান এমপি
- সবাইকে সাথে নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই: কানাইঘাটে মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীকে যুক্তরাষ্ট্রে দাফন
- বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতি সম্প্রীতির মেলবন্ধন : আব্দুল কাইয়ূম চৌধুরী
- দৈনিকসিলেট ডটকমের ১৫ বছর পূর্তি : সাফল্যের গৌরবময় পথচলা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতি সম্প্রীতির মেলবন্ধন : আব্দুল কাইয়ূম চৌধুরী
- কানাইঘাটে জাতীয় পার্টি নেতা আব্দুল কাদির মেম্বারের বিএনপিতে যোগদান
- পিছিয়ে পড়া কানাইঘাট-জকিগঞ্জের জন্য কাজ করতে চাই: উবায়দুল্লাহ ফারুক
- নতুন বাংলাদেশ বিনির্মাণে দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ: ফখরুল ইসলাম
- কানাইঘাট শ্রমিকলীগের সম্পাদক জীবান ও সাবেক ছাত্রলীগ নেতা মারুফ গ্রেফতার

