সর্বশেষ

» পরীক্ষা না হলেও সনদ পাবে জেএসসি-জেডিসি পরীক্ষার্থীরা

প্রকাশিত: ২৮. সেপ্টেম্বর. ২০২১ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: চলতি বছর আলাদা করে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তবে বোর্ড থেকে পরীক্ষার্থীরা সার্টিফিকেট পাবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দফতর মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছে।

 

এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, ঢাকার সচিব অধ্যাপক তপন কুমার সরকার সংবাদমাধ্যমকে বলেন, জেএসসি-জেডিসির শিক্ষার্থীদের ডাটাবেজ তৈরি হয়ে গেছে। এখন তাদের ফরম ফিলাপ করা হবে প্রতিষ্ঠানের পক্ষ থেকে। এ ফরম ফিলাপের পর বছর শেষে তাদের সনদ দেওয়া হবে। তবে সনদে কোনো ডিভিশন/শ্রেণি বা জিপিএ উল্লেখ থাকবে না।

তপন কুমার আরও বলেন, জেএসসি-জেডিসি পরীক্ষা না হওয়ায় তাদের দেওয়া হবে উত্তীর্ণের সনদ। তারা উত্তীর্ণ হয়েছে, শুধু এটাই সনদে লেখা থাকবে।

 

উল্লেখ্য, করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর থেকে দফায় দফার বন্ধ বাড়িয়ে চলতি মাসের ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ খুলে দেওয়া হয়। এ কারণে গত বছর জেএসসি-জেডিসি এবং প্রাথমিক সমাপনীর বদলে শ্রেণিকক্ষে মূল্যায়ন করে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে তুলে দেওয়া হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930