- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» ১৩ সেপ্টেম্বর থেকে সশরীরে মেডিকেলের ক্লাস শুরু: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশিত: ০২. সেপ্টেম্বর. ২০২১ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: মেডিকেল সংক্রান্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের ১৩ তারিখ থেকে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাস শুরু হবে।
আজ বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ পর্যায়ে প্রাথমিকভাবে প্রথম, দ্বিতীয় এবং পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হবে। মডার্না এবং ফাইজার শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। কারণ বিশ্বের অন্যান্য দেশে শিক্ষার্থীদের এই টিকা দিয়েছে।
তিনি আরও বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সাড়ে ১৬ ডোজ টিকা আসার বিষয়ে চুক্তি সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত যত টিকা দেওয়া হয়েছে ৩ হাজার কোটি টাকা সরকারের ব্যয় হয়েছে। পরবর্তীতে আরও কেনা হবে। সেরাম থেকে ২ কোটি ৩০ লাখ ডোজ পাইনি। এখনও আশাবাদী তারা দেবে। যদি না দেয় তবে টাকা ফেরত দেবে। সেরামের সঙ্গে সেভাবে যোগাযোগ রাখছি। তবে আশাবাদী পাওনা টিকা দিয়ে দেবে।
জাহিদ মালেক বলেন, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় কমিটি সিদ্ধান্ত দেবে। মেডিক্যালের ক্লাস শুরুর পরে ছাত্রছাত্রীদের রোগীর কাছাকাছি যেতেই হবে। সেক্ষেত্রে প্রথম দিকে নন-কোভিড রোগীদের কাছে পাঠানো হবে। পরবর্তীতে তারা কোভিড রোগীর কাছেও যাবে। তার আগে শিক্ষার্থীদের সুরক্ষিত করেই পাঠানো হবে।
‘কোভিড পরিস্থিতি উন্নতি হচ্ছে। সব খুলে দেওয়া হয়েছে মানে এই নয় স্বেচ্ছাচারিতা করবেন। স্বাস্থ্যবিধি মানতেই হবে। কোভিডের ৭৫ শতাংশ বেড খালি। টিকার মাধ্যমে উন্নতি আরও উন্নতি করা হবে।’
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

