- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ! অর্ধশতাধিক আহত
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
» ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রীর প্রথম চালান পাঠালো বাংলাদেশ
প্রকাশিত: ০৬. মে. ২০২১ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: শুভেচ্ছা উপহার হিসেবে কোভিড-১৯ মহামারি মোকাবেলায় ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী পাঠানোর অংশ হিসেবে ১০ হাজার রেমডেসিভির প্রথম চালান পাঠাচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেলে বেনাপোল বন্দর দিয়ে এই ওষুধ পাঠানো হয়েছে ভারতে।
কাস্টমস ও ওষুধ প্রেরণের কাজে নিয়োজিত সিএন্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী রবিউল ইসলাম রবি জানান, বেনাপোল বন্দর দিয়ে আজ বিকেলে ৩৩৪ কার্টুন অর্থাৎ ১০ হাজার পিচ রেমডেসিভির ভারতে পাঠানো হয়েছে।
ভারতের রেড ক্রিসেন্ট সোসাইটি ও কোলকাতাস্থ বাংলাদেশী হাই কমিশনার ওপারে পেট্রাপোল বন্দরে এই ওষুধ গ্রহণ করেন। বাংলাদেশে পক্ষে কাস্টমস এর ডেপুটি কমিশনার মোস্তাফিজুর রহমান ও বিজিবির পক্ষে ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে: কর্নেল সেলিম রেজা এসময় উপস্থিত ছিলেন।
বেনাপোল কাস্টমস কমিশনার আজিজুর রহমান জানান, ভারতে করোনার পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার সেদেশের মানুষের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে। তবে এই ওষুধের মধ্যে প্রয়োজনীয় রেমডেসিভিরও রয়েছে। ভারতে এখন প্রচুর রেমডেসিভির সংকট। সে কারণে এই ওষুধ পাঠানো হচ্ছে ভারতে।
উল্লেখ্য, ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ৩০ এপ্রিল বাংলাদেশ সরকার জরুরি সহায়তার ঘোষণা দেয়।
সর্বশেষ খবর
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

