- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- ঝিংগাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রহমানের ঈদ শুভেচ্ছা
- কানাইঘাটের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ সিদ্দিকীর ঈদ শুভেচ্ছা
- কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকের সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদের ঈদ শুভেচ্ছা
- বাংলাদেশ প্রবাসী অধিকার ফোরামের সভাপতি আব্দুল হালিমের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বারের সম্পাদক মন্ডলীর সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইমেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান বেলাল আহমেদের ঈদ শুভেচ্ছা
- পবিত্র ঈদ উপলক্ষে কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী-নগদ অর্থ বিতরণ
» মরিশাসের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী
প্রকাশিত: ১৭. ডিসেম্বর. ২০২০ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মরিশাসের সঙ্গে বর্তমান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ‘সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে মরিশাসের সঙ্গে আমরা হাতে হাত রেখে একসঙ্গে পথ চলতে প্রতিশ্রুতিবদ্ধ।’
আজ বৃহস্পতিবার মরিশাসের রাজধানী পোর্ট লুইসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সড়কের নামফলক উন্মোচনের ভার্চুয়াল অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
মরিশাসের সড়ক বঙ্গবন্ধুর নামে নামকরণ সেখানে বসবাসরত বাংলাদেশিদের জন্য অত্যন্ত গর্বের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব সড়ক দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক।’
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ ও মরিশাস দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় পর্যায়ে চমৎকার সম্পর্ক উপভোগ করছে। জনগণের কল্যাণ ও সমৃদ্ধির জন্য দুই দেশই একই মূল্যবোধ, নীতি ও আকাঙ্ক্ষা পোষণ করে।’
এ প্রসঙ্গে শেখ হাসিনা উল্লেখ করেন যে, আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও মরিশাস একে অন্যকে সমর্থন করে।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি, আগামী বছর বাংলাদেশ ভারত মহাসাগর রিম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবে এবং পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া আরো সুদৃঢ় করার জন্য কাজ করবে।’
সুনীল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘এ ক্ষেত্রে আমরা মরিশাসের বিশাল অভিজ্ঞতা থেকে লাভবান হতে চাই।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জন্য ২০২০ সাল খুবই গুরুত্বপূর্ণ। এ বছর আমরা দেশে ও দেশের বাইরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুজিববর্ষ উদযাপন করছি।’
জাতির পিতা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, শোষণ-নিপীড়নহীন সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখেছেন। আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে তাঁর স্বপ্ন বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছি বলে উল্লেখ করেন শেখ হাসিনা। এ প্রসঙ্গে তিনি ভিশন-২০২১ এবং ভিশন-২০৪১ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে তা বাস্তবায়নে কাজ করে যাওয়ার কথা উল্লেখ করেন।
করোনাভাইরাস মহামারির মাধ্যেও সড়কের নামকরণের মতো এমন একটি উদ্যোগ নেওয়ায় শেখ হাসিনা তাঁর নিজের পাশাপাশি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে মরিশাসের সরকার, এর বন্ধুত্বপূর্ণ জনগণ ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিব সড়কের নামফলক উন্মেচন করেন মরিশাসের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ আনোয়ার হুসনু ও পোর্ট লুইসের মেয়র মাহফুজ মুসা।
ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম প্রমুখ সংযুক্ত ছিলেন।
সর্বশেষ খবর
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- ঝিংগাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রহমানের ঈদ শুভেচ্ছা
- কানাইঘাটের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ সিদ্দিকীর ঈদ শুভেচ্ছা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ভারত হাসিনাকে রাখতে চাইলে তাকে চুপ থাকতে হবে: ড. ইউনূস
- জাতির উদ্দেশে ভাষণে ড. ইউনূস : ছাত্রজনতার স্বপ্নপূরণে আমি অঙ্গীকারবদ্ধ
- বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুক্ত
- অপরাধীদের খুঁজে বের করে বিচারের মুখোমুখি করুন : প্রধানমন্ত্রী
- কোটা আন্দোলনে বিএনপি-জামায়াত প্রবেশ করে কর্মসূচি ঠিক করে দিচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

