- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» স্বাস্থ্যবিধি মেনে খুব শিগগিরই কওমি মাদ্রাসা খুলে দেয়ার আহ্বান
প্রকাশিত: ০৯. আগস্ট. ২০২০ | রবিবার
চেম্বার ডেস্ক:: স্বাস্থ্যবিধি মেনে খুব শিগগিরই দেশের সব মাদ্রাসা খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কওমি আলেমরা। রোববার রাজধানীর মিরপুরে আলেমদের একটি বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়।
আলেমরা বলছেন, করোনা মহামারীর কারণে দেশের প্রায় ২২ হাজার কওমি মাদ্রাসার ২৫ লক্ষাধিক শিক্ষার্থী গত শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা দিতে পারেনি। ঈদুল ফিতরের পর কওমি মাদরাসাগুলোর নতুন শিক্ষাবর্ষও শুরু করা যায়নি।
এছাড়া দীর্ঘদিন মাদ্রাসা বন্ধ থাকায় লাখ লাখ শিক্ষার্থীর শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আলেমরা মনে করেন, কওমি মাদরাসাগুলো যেহেতু আবাসিক ব্যবস্থাপনায় পরিচালিত হয়, তাই মাদ্রাসা খোলা থাকলে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হবে না। তাই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কোরআন-হাদিস চর্চার কেন্দ্রস্থল কওমি মাদরাসাগুলো অবিলম্বে খুলে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা।
মিরপুর-১৩ দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি রেজাউল হক মুহাম্মাদ আব্দুল্লাহর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহ-সভাপতি ড. মাওলানা মুশতাক আহমদ ও মাওলানা ইয়াহয়া মাহমুদ, বোর্ডের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী এবং কওমি মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা আতাউর রহমান আতিকী।
এছাড়া জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচরের শাইখুল হাদিস আল্লামা শেখ আজিমুদ্দিন, বাংলাদেশ জাতীয় মুফতি বোর্ডের চেয়ারম্যান মুফতি খোরশেদ আলম কাসেমি এবং জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার শাইখুল হাদিস মুফতি মাহবুবুল হক কাসেমি, খাদেমুল ইসলামের মুহতামিম মুফতি শহিদুল্লাহ কাসেমী, বাইতুস সালাম পল্লবীর মুহতামিম মুফতি সাইফুজ্জামান, মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহর পরিচালক মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমী, দারুল উলুম মিরপুর-৬ এর শাইখুল হাদিস মাওলানা আবুল কালাম কাসেমী, জামিয়া আশরাফিয়া মিরপুরের মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান, জামিউল উলুম মাদ্রাসার মুহাদ্দিস মুফতি সিফাত উল্লাহসহ আলেমরা উপস্থিত ছিলেন।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

