- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
- রাজা গিরিশচন্দ্র স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
- সিলেটে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের বিভাগীয় অভিনয় কর্মশালা সম্পন্ন
- বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে আলোচনা সভা ও সম্মাননা প্রদান
- কানাইঘাটের কিশোর আহাদের খুনি সায়েমের আদালতে আত্মসমর্পন, ৫ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- কানাইঘাট রাজাগঞ্জে নিখোঁজের দুই দিন পর সুরমা নদীতে ভেসে উঠল যুবকের লাশ
» সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা
প্রকাশিত: ০১. সেপ্টেম্বর. ২০২১ | বুধবার
চেম্বার ডেস্ক:: করোনার মহামারীর কারণে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ বিভিন্ন একাডেমিক কার্যক্রম বন্ধ থাকার পর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে শুরু হলো সেমিস্টার ফাইনাল পরীক্ষা।
কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের লেভেল ১, সেমিস্টার ১ এর ৪৯ জন শিক্ষার্থী প্রথম দিনে তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নিয়েছে। এর আগে অনলাইনে ক্লাস ও ইন্টার্নি পরীক্ষা অনুষ্ঠিত হলেও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো স্নাতক পর্যায়ে সেমিস্টার ফাইনাল পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।
বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অফিস অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষার কার্যক্রম শুরু হয়।
পরীক্ষা কমিটির চেয়ারম্যান ডিন প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুনের আমন্ত্রনে সেখানে উপস্থিত ছিলেন- ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. এম. রাশেদ হাসনাত, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ আবু সাঈদ, কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. রোমেজা খানম, পরীক্ষা নিয়ন্ত্রক কৃষিবিদ মোঃ সাজিদুল ইসলাম, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ নূর হোসেন মিঞা প্রমুখ।
কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন জানান, “এটা প্রযুক্তির যুগ। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সমগ্র পৃথিবী চলছে, তার ধারাবাহিকতায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষার্থীদের জন্য অনলাইনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা দেবার চমৎকার প্রযুক্তি আমরা নিয়ে এসেছি।” ডিন কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. রোমেজা খানম, “এই অনলাইন পদ্ধতিতে পরীক্ষা দেবার কারণে শিক্ষার্থী ও শিক্ষক উভয়েরই সুবিধা হবে। করোনার কারণে পিছিয়ে পড়া একাডেমিক ব্যবস্থাকে আমরা শীঘ্রই পুনরোদ্ধার করতে পারবো।”
অনলাইন প্লাটফর্মের এই সেমিস্টার ফাইনাল পরীক্ষা মোট ৩টি সেকশনে অনুষ্ঠিত হবে। প্রথম সেকশনে শিক্ষার্থীরা ৩০ মিনিটে ৩০ নম্বরের বিভিন্ন প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিবেন। দ্বিতীয় সেকশনে ২০ নম্বরের ১টি বা কয়েকটি প্রশ্নের বিস্তারিত বা ব্যাখামূলক উত্তর দিবেন। তৃতীয় সেকশনে ৫০০ শব্দের এসাইনমেন্ট জমা দিতে হবে যার নম্বর থাকবে ২০। এভাবে এক ঘন্টায় মোট ৭০ নম্বরের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
কৃষি অনুষদ এবং কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদ আগামী ৮ সেপ্টেম্বর থেকে তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুর করবে। তদ্রুপ ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ, মাৎস্যবিজ্ঞান অনুষদ ১৩ সেপ্টেম্বর এবং বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদ ১৫ সেপ্টেম্বর থেকে তাদের স্নাতক পর্যায়ের বিভিন্ন সেমিস্টারের ফাইনাল পরীক্ষা অনলাইনে শুরু করতে যাচ্ছে।
সর্বশেষ খবর
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর