সর্বশেষ

» ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত: ২৩. আগস্ট. ২০২১ | সোমবার

চেম্বার ডেস্ক:: এখন থেকে প্রতিবছর ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ পালিত হবে।

জাতীয়ভাবে দিবসটি ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে পালনের বিষয়ে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ শেখ রাসেল দিবস পালনের প্রস্তাব এবং যৌক্তিকতা মন্ত্রিসভায় পেশ করলে সোমবার  মন্ত্রিসভা বৈঠকে অনুমোদন দেওয়া হয়।

আইসিটি বিভাগের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেল ১৯৬৪ সালের ১৮ অক্টোবর ধানমণ্ডির বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার সময় শিশু শেখ রাসেলও নিহত হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031