- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- সিলেট ৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসানের ঈদ শুভেচ্ছা
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী
- পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী কমিউনিটি নেতা জুনেইদ আহমদ
- আমেরিকার মিশিগানে সিলেটের সাবেক পিপি এডভোকেট নুরুল হক সংবর্ধিত
» করোনা: আরও মারাত্মক ভ্যারিয়েন্টের শঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
প্রকাশিত: ৩১. জুলাই. ২০২১ | শনিবার
চেম্বার ডেস্ক:: ডেল্টার মতো আরও মারাত্মক ভ্যারিয়েন্ট আসার বিষয়ে সতর্ক করে এখনই করোনাভাইরাস নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সংবাদ সম্মেলনে শুক্রবার ডব্লিউএইচওর নির্বাহী পরিচালক ড. মাইক রায়ান বলেন, ‘করোনাভাইরাসের গঠন ও কার্যক্ষমতায় প্রতিনিয়ত পরিবর্তনের প্রমাণ ডেল্টা। একই সঙ্গে এটি আরও বিপজ্জনক নতুন নতুন ভ্যারিয়েন্ট সৃষ্টি হওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছে।’
জাতিসংঘের সংবাদভিত্তিক ওয়েবসাইট ইউএন নিউজের প্রতিবেদনে বলা হয়, ডব্লিউএইচওর হিসাবে গত এক সপ্তাহে বিশ্বজুড়ে করোনা শনাক্তের সংখ্যা প্রায় ৪০ লাখ। এ ধারা অব্যাহত থাকলে আগামী দুই সপ্তাহে করোনায় সংক্রমিতের সংখ্যা ২০ কোটি ছাড়িয়ে যাবে।
গণটিকাদান কার্যক্রম চলার মধ্যেই বিশ্বের সব অঞ্চলে করোনা শনাক্তের হার বেড়েছে। বিশেষ করে গত মাসে কিছু অঞ্চলে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮০ শতাংশ ছাড়িয়েছে। একই সময়ে আফ্রিকা মহাদেশে করোনায় প্রাণহানি ৮০ শতাংশ বেড়েছে।
এ পর্যায়ে বৈশ্বিক সংক্রমণের সিংহভাগের জন্যই ডেল্টা দায়ী বলে জানিয়েছে ডব্লিউএইচও। আমেরিকা, ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে পরিস্থিতি সবচেয়ে সংকটজনক।
মহামারির প্রকৃত পরিস্থিতি আরও ভয়াবহ জানিয়ে ডব্লিউএইচওর মহাপরিচালক টেডরোস আধানম গেব্রিয়েসুস বলেন, ‘আমরা জানি যে করোনাবিষয়ক তথ্য অবমূল্যায়ন করা হয়েছে।’
ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণের আগ পর্যন্ত আরও নতুন নতুন ভ্যারিয়েন্ট আসতে থাকবে বলেও সতর্ক করেন তিনি।
ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, সারা বিশ্বে করোনার যত পরিবর্তিত রূপ শনাক্ত হয়েছে, সেসবের মধ্যে চারটি সবচেয়ে উদ্বেগজনক। এগুলো হলো আলফা, বেটা, গামা ও ডেল্টা।
এ পর্যন্ত ১৮২টি দেশে আলফা, ১৩১টি দেশে বেটা, ৮১টি দেশে গামা ও ১৩২টি দেশে ডেল্টা শনাক্ত হয়েছে।
২০২০ সালের শেষের দিকে ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা সবচেয়ে বিপজ্জনক ও সংক্রামক ভ্যারিয়েন্ট বলে জানিয়েছেন ডব্লিউএইচওর করোনাবিষয়ক কারিগরি প্রধান ড. মারিয়া ভ্যান।
সর্বশেষ খবর
- রাজাগঞ্জ জমিয়তের উদ্যোগে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ি রাহ. এর স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল
- অবিলম্বে জৈন্তিয়ার ১০দফা দাবী বাস্তবায়ন করতে হবে: সাংবাদিক এম এ হান্নান
- তরুণ রাজনীতিক ইঞ্জিনিয়ার রনি সরোয়ার চৌধুরীর পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর