সর্বশেষ

» অগ্রণী তরুণ সংঘের দ্বি-বার্ষিক কমিটি: মিশু সভাপতি -মুক্তার সাধারণ সম্পাদক

প্রকাশিত: ২৬. জুন. ২০২১ | শনিবার

চেম্বার ডেস্ক:: 
সিলেট মহানগরীর সুবিদবাজার লন্ডনী রোড এলাকার অগ্রনী তরুন সংঘের দ্বি-বার্ষিক সভা গত ২৫ জুন শুক্রবার রাতে সুলেমান খানের বাসভবনে অনুষ্ঠিত হয়। অগ্রণী তরুণ সংঘের সভাপতি মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তার এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি,৭নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জয়নাল আহমদ, লন্ডনী রোড জামে মসজিদের সাধারণ সম্পাদক আবুল হাসনাত চৌধুরী। এসময় বক্তারা অগ্রণী তরুণ সংঘের ভূয়সী প্রশংসা করে বলেন, বর্তমান সময়ে যুব সমাজ যেখানে মাদক ও অশ্লিল কাজের পিছনে ছুটছে তখন অগ্রনী তরুন সংঘ এলাকার যুবকদেরকে নিয়ে সমাজের বিভিন্ন উন্নয়নের কাজ করে যাচ্ছে।
সভায় সর্বসম্মতিক্রমে জহিরুল ইসলাম মিশুকে সভাপতি মাসুদুজ্জামান তফাদার মুক্তার কে সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট ২০২১-২০২৩ সালের কমিটি গঠন করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান আফসার আহমদ বকুল,হুমায়ুন আহমদ,নজরুল ইসলাম,অগ্রণী তরুণ সংঘের সাবেক সভাপতি আব্দুল মালিক পোকন,দেলোয়ার আহমদ, রাসেল আহমেদ চৌধুরী রাজু, আতিকুর রহমান খান মুন্না, তোফায়েল আহমদ তুহিন,আব্দুল্লাহ আল আমিন,ফাহিম মুনতাসির মারজান তৌফিক, আব্দুল কাইয়ুম আহমেদ রুহিন, শাহ মোহাম্মদ রাশেদ আহমদ, আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া, হাবিব আহমদ,শরিফুল আলম রাশেদ প্রমুখ।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031