- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» করোনা মোকাবেলায় সরকার শতভাগ সফল: সিলেটে তথ্যমন্ত্রী
প্রকাশিত: ২০. আগস্ট. ২০২০ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক:: তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন,করোনাকালে গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করেছে তা অবিস্মরণীয়। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে সাংবাদিকদের সোচ্চার থাকতে হবে।
বৃহস্পতিবার (২০ আগষ্ট) করোনাকালিন পরিস্থিতিতে সিলেট বিভাগের চার জেলার সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রী আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী আরো বলেন, করোনা দুর্যোগে এ দেশের ৮ কোটি মানুষ সরকারের সহায়তা পেয়েছেন। এমনকি যারা সরকারকে গালি দেয় তাদেরকেও প্রণোদনার আওতায় আনা হয়েছে। কারণ- এ সরকার জনগণের সরকার। করোনা দুর্যোগে শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব বিশ্বে বিরল। করোনা মোকাবেলায় সরকার শতভাগ সফল। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মৃত্যুর হার কম।
মন্ত্রী বলেন, সাংবাদিকতা একটি সৌখিন পেশা। এখানে অনেক সাংবাদিক রয়েছেন- যারা সিভিল সার্ভিসে কাজ করলে সচিব হতেন, বড় বড় সরকারি অফিসার হতেন, সফল ব্যবসায়ী হতেন। কিন্তু তারা শখ করে সাংবাদিকতা করছেন।
মন্ত্রী বলেন, পাশ্ববর্তী দেশগুলো শুধুমাত্র যেসব সাংবাদিক করোনা আক্রান্ত হয়েছেন বা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তাদেরকে সরকার প্রণোদনা দিয়েছে। কিন্তু আমাদের সরকার সম্পূর্ণ আলাদা। দেশের সকল সাংবাদিককে প্রণোদনার আওতায় আনার চেষ্টা করছে।
তথ্যমন্ত্রী বলেন, এক সময় বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো। এখন আর সেটা নেই। দেশ এখন মধ্যম আয়ের দেশ। এখন বাংলাদেশ থেকে কাপড় রপ্তানী হয়, শাকসবজি রপ্তানী হয়। বিদেশীরা এখন বাংলাদেশের জিনিসপত্র ব্যবহার করছে। কুড়ে ঘর এখন আর দেশে নেই, শুধুমাত্র পল্লী কবি জসিম উদ্দিনের কবিতায় রয়েছে কুড়েঘর।
সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে এবং সিলেট জেলা তথ্য অফিসের উপরিচালক মিজ জুলিয়া যেসমিন মিলির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, মহাসচিব শাবান মাহমুদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, মহানগর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

