- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
» নিউজচেম্বারের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদ উল ফিতরের শুভেচ্ছা
প্রকাশিত: ১২. মে. ২০২১ | বুধবার
চেম্বার প্রতিবেদক:: দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর অবারিত আনন্দের বারতা নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে পবিত্র ঈদ উল ফিতর।
কিন্তু আধুনিক মানব সভ্যতার ইতিহাসে এক নজিরবিহীন মহামারী দুনিয়াব্যাপী মানুষের জীবন ব্যবস্থা তছনছ করে দিয়ে যাচ্ছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় পয়ত্রিশ লাখ মানুষের সলিল সমাধি ঘটেছে।
আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়ছে; ব্যবসা বাণিজ্য, চাকরি, অর্থনীতি এমনকি পারিবারিক ও সামাজিক পর্যায়ে একটা চরম অস্থির সময় আমরা পার করছি।
২০১৯ সালের নভেম্বর মাসে চায়নাতে প্রথম করোনা ভাইরাস সনাক্ত হয়। ভৌগোলিক সীমানা পেরিয়ে খুব দ্রুত এটি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। তুলনামূকভাবে উন্নত দেশ ও শহর গুলো বেশি আক্রান্ত হতে থাকে। মহামারীর এই বিপর্যয় রোধে বিজ্ঞান ও প্রযুক্তির অসহায়ত্ব আমরা নিরুপায় হয়ে অবলোকন করেছি।
সৃস্টিকর্তার অশেষ কৃপায় বিজ্ঞানীরা শেষ পর্যন্ত ভ্যাকসিন আবিষ্কার করতে সক্ষম হোন। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ মহামারীতে মহা বিপর্যয়ে এখন পর্যন্ত পতিত হয়নি- আলহামদুলিল্লাহ।
এমন প্রেক্ষাপটে ঈদের আগমন আলাদা তাৎপর্য বহন করে। ধর্ম এবং সামাজিক পুনর্বিন্যাস নিয়ে আমরা আলাদা করে চিন্তার সুযোগ পেয়েছি। ঈদ মূলত শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। এ সময় হিংসা হানাহানি ভুলে গিয়ে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির আন্তরিক বন্ধনে আবদ্ধ হয়।
মহামারীকালীন সংকট কেটে যাক। দূর হয়ে যাক সব ধরণের বিভেদ, অনৈক্য আর ভুল বোঝাবুঝি। শ্রেণী বৈষম্য কাটিয়ে মানুষ একে অন্যকে আলিঙ্গন করুক পরম মমতায়, শ্রদ্ধায় ও ভালোবাসায়!
নিউজচেম্বারের পাঠক, কলাকুশলী, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপন দাতা- সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ঈদ মোবারক। সবার সহযোগিতা নিয়ে আমাদের আগামীর পথচলা হবে আরো মসৃণ, আরো ঝাকজমক পূর্ণ।
মহান রাব্বুল আলামীন আমাদের সকলের কল্যাণ করুন।
সর্বশেষ খবর
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

