- তুলে এনে হত্যা করা হয় ৩ সন্তানের জননীকে || কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন
- অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই
- সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি: এডভোকেট জুবায়ের
- নতুন কমিটি পেল জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব, নেতৃত্বে ইসমাইল-সাব্বির
- জগন্নাথপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার সমর্থনে নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা
- গোয়াইনঘাট এসোসিয়েশন অফ ইতালি’র দেশীয় সমন্বয় কমিটি গঠন
- গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ যুক্তরাজ্য শাখার নতুন কার্যকরী কমিটি গঠন
- কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
» আগামীকাল থেকে জেলায় জেলায় চলবে বাস
প্রকাশিত: ০৫. মে. ২০২১ | বুধবার
চেম্বার ডেস্ক:: করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন আরও ১১ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ বুধবার এটি জারি করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী লকডাউন চলবে আগামী ১৬ মে মধ্যরাত পর্যন্ত। বিধিনিষেধের এই সময়ে আগের মতোই রেল ও যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে আন্তঃজেলা গণপরিবহনও। তবে স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল বৃহস্পতিবার থেকে জেলার মধ্যে গণপরিবহন চলবে।
করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে কঠোর বিধিনিষেধের দ্বিতীয় ধাপে ১৪ এপ্রিল থেকে দেশে জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বের হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়, যা ‘সর্বাত্মক’ লকডাউন নামে পরিচিতি পায়।
এই বিধিনিষেধের মধ্যে জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি অফিস ও গণপরিবহন আগের মতই বন্ধ আছে। তবে উৎপাদনমুখী শিল্প কারখানা স্বাস্থ্যবিধি মেনে কাজ চালাতে পারবে।
শুরুতে লকডাউনে শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ রাখার নির্দেশনা থাকলেও ‘জীবন-জীবিকার কথা বিবেচনা করে’ গত ২৫ এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকান, শপিংমল খোলা ও বাণিজ্যিক ফ্লাইট চালু করা হলেও রেলপথে ও গণপরিবহনে যাত্রী পরিবহন এখনও বন্ধ রয়েছে।
এমন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালুর দাবিতে গত রোববার সারা দেশে বিক্ষোভ করেন সড়ক পরিবহন শ্রমিকরা। এরপর লকডাউনের মেয়াদ বাড়িয়ে জেলায় জেলায় বাস চলাচলের অনুমতি মেলে সরকারের পক্ষ থেকে।
বুধবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে। তবে বুধবারের (৫ মে) পর যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচল করতে পারবে। তবে জেলার মধ্যে গণপরিবহন চলাচলের ক্ষেত্রে কোনো সময়সীমা বেঁধে দেয়া হয়নি প্রজ্ঞাপনে।
জেলার মধ্যে বাস চলাচল এবং আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের কাছে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর
- তুলে এনে হত্যা করা হয় ৩ সন্তানের জননীকে || কানাইঘাটে স্বামীর হাতে স্ত্রী খুন
- অধিকার আদায়ের বজ্রকণ্ঠ: কান্দিগাঁওবাসীর জীবন বাঁচানোর লড়াই
- সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি: এডভোকেট জুবায়ের
- নতুন কমিটি পেল জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব, নেতৃত্বে ইসমাইল-সাব্বির
- জগন্নাথপুরে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার সমর্থনে নির্বাচনী আলোচনা ও মতবিনিময় সভা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

