- ওসমানী বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী মুহিত মিয়াকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলো এলাকাবাসী
- সাংবাদিক শাহজাহান শাহেদের পিতার মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক
- লন্ডনে নিহত শাকিলের পরিবারকে কানাইঘাট এসোসিয়েশন ইউকের ২০ লক্ষ টাকা প্রদান
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি
- কানাইঘাটে খাল খনন ও বৃক্ষরোপন কার্যক্রম বাস্তবায়নের লক্ষে প্রশাসনের বিশেষ সভা
- কানাইঘাট অ্যাসোসিয়েশন,মেজরটিলা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন, নেতৃত্বে এনাম-কাশেম
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম
- কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্সের ১৪-১৫ লক্ষ টাকা লাপাত্তা!
- কানাইঘাটে সুরমা নদীর বিভিন্ন ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শনে আবুল হাসান এমপি
- ঔষধ কোম্পানি প্রতিনিধিদের পেশার মর্যাদা রক্ষার দাবীতে কানাইঘাটে ফারিয়া’র মানববন্ধন
» লকডাউনের প্রতিবাদে রাস্তা অবরোধ করলো নিউমার্কেটের ব্যবসায়ীরা
প্রকাশিত: ০৪. এপ্রিল. ২০২১ | রবিবার
চেম্বার ডেস্ক:: মহামারি করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে সরকার আগামীকাল সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের লকডাউন দিয়েছে। এর প্রতিবাদে আজ রবিবার দুপুরে রাজধানীর নিউমার্কেট এলাকার রাস্তা অবরোধ করেছেন ব্যবসায়ীরা। তারা মার্কেট খোলা রাখার দাবি জানাচ্ছেন।
এর আগে রোববার দুপুরে ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ‘করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধে শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলি/চলাচলে নিষেধাজ্ঞা আরোপ’ শিরোনামের এ প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক গত ২৯ মার্চ তারিখের ১৮ দফা নির্দেশনা প্রদান করা হয়েছে।
ওই স্মারকের ধারাবাহিকতায় আগামী ৫ এপ্রিল ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত মেয়াদে প্রতিপালনের জন্য প্রজ্ঞাপনে ১১টি নির্দেশনা দেয়া হয়েছে।
সরকারের এই নির্দেশনা আসার পর নিউমার্কেট এলাকার রাস্তা অবরোধ করেন ব্যবসায়ীরা। এতে এলাকাটিতে যানবাহন চালাচল বন্ধ হয়ে গেছে। ফলে দেখা দিয়েছে যানজট।
‘ভর্তি পরীক্ষার সময় করোনা কোথায় ছিল?’, ‘খাবার দিতে না পারলে লকডাউন দেয়ারও অধিকার নেই’, ‘কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না’, সেলসম্যানদের মতো সরকারি চাকরিজীবীদের বেতনও বন্ধ করে দিন’— এসব লেখা কাগজ হাতে নিয়ে রাস্তা অবরোধ করেন ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা রাস্তা অপরোধ করার পর একজন মাইকে ব্যবসায়ীদের রাস্তা ছেড়ে দোকানে ফিরে যাওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, সরকার কর্তৃপক্ষের কাছ থেকে দোকান খোলার কোনো সময়সূচি আসলে আপনাদের জানিয়ে দেয়া হবে।
সর্বশেষ খবর
- ওসমানী বিমানবন্দরে যুক্তরাজ্য প্রবাসী মুহিত মিয়াকে ফুলেল শুভেচ্ছায় বরণ করলো এলাকাবাসী
- সাংবাদিক শাহজাহান শাহেদের পিতার মৃত্যুতে সিলেট অনলাইন প্রেসক্লাবের শোক
- লন্ডনে নিহত শাকিলের পরিবারকে কানাইঘাট এসোসিয়েশন ইউকের ২০ লক্ষ টাকা প্রদান
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি
- কানাইঘাটে খাল খনন ও বৃক্ষরোপন কার্যক্রম বাস্তবায়নের লক্ষে প্রশাসনের বিশেষ সভা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

