- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- ঝিংগাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রহমানের ঈদ শুভেচ্ছা
- কানাইঘাটের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ সিদ্দিকীর ঈদ শুভেচ্ছা
- কানাইঘাট ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকের সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদের ঈদ শুভেচ্ছা
» ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন গণমাধ্যম যুগান্তকারী ভূমিকা রাখছে: গোলজার
প্রকাশিত: ০৩. এপ্রিল. ২০২১ | শনিবার
চেম্বার ডেস্ক:: সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের নির্বাহী সম্পাদক গোলজার আহমদ হেলাল বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন গণমাধ্যম যুগান্তকারী ভূমিকা রাখছে। করোনাকালে যখন সবকিছু বন্ধ ছিল, তখন অনলাইন গণমাধ্যম মানুষের সেবায় মূখ্য ভূমিকা পালন করেছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনলাইন গণমাধ্যম মাইলফলক হিসেবে কাজ করছে।
গোলজার আহমদ হেলাল গতকাল শুক্রবার রাতে অনলাইন নিউজ পোর্টাল জালালাবাদ২৪.কম আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে “ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন গণমাধ্যমের ভূমিকা শীর্ষক” আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নিউজপোর্টাল সম্পাদক ও কানাইঘাট সরকারী কলেজের প্রভাষক মো: ইয়াইয়ার সভাপতিত্বে নগরীর টিলাগড়ে পোর্টালের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন দৈনিক বিশ্বমানচিত্রের সিলেট প্রতিনিধি এম এ হান্নান চৌধুরী, জালালাবাদ২৪.কম এর উপ-সম্পাদক (সার্বিক) রুহুল আলম, উপ-সম্পাদক শহিদুল ইসলাম, প্রভাষক জহির উদ্দিন, প্রভাষক রাজ আল হাসান, সাংবাদিক ফয়ছল আহমদ, কাওছার মজুমদার, সোয়েব আহমদ, বাছিত আহমদ প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, মানুষ এখন আর অযথা সময় নষ্ট করে টেলিভিশন দেখতে চায় না, রেডিও শুনতে চায় না। মুদ্রিত খবরের কাগজের প্রতি দিন দিন আগ্রহ হারাচ্ছে। পাঠক, শ্রোতা ও দর্শকদের চাহিদা সেখানে পূরণ হচ্ছে না। এ সময়ে সংবাদের জন্য মানুষের পছন্দসই ও ভরসাস্থল হল অনলাইন গণমাধ্যম। তিনি বলেন, বিশ্বব্যাপী অনলাইন নিউজ মিডিয়া এখন শক্তিশালী, প্রভাবশালী, ক্ষমতাবান,মর্যাদাপূর্ণ ও সর্বাধুনিক গণমাধ্যম।এটি এখন জনপ্রিয় সংবাদ মাধ্যম।
তিনি বলেন, পৃথিবীতে এখন চতুর্থ শিল্পবিপ্লব চলছে।মানুষ ও মেশিনের মধ্যে যুদ্ধ চলছে প্রতিনিয়ত। এ যুদ্ধে মানুষকে জয়ী হতে হবে। তিনি বলেন, বাংলাদেশের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা ও টেকসই উন্নয়নে অনলাইন গণমাধ্যম সহযাত্রী হিসেবে কাজ করছে।এখন সব কিছু ডিজিটালাইজেশন হচ্ছে। বিশ্বায়নের ছোঁয়া লেগেছে সব জায়গায়। তাই কাংখিত ও স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন গণমাধ্যম অনবদ্য ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, এটি বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফসল। এটি বিশ্বায়নের চ্যালেঞ্জ।
সর্বশেষ খবর
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- নিউজচেম্বারের সম্পাদক মন্ডলীর সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- দৈনিকসিলেট ডটকমের ১৫ বছর পূর্তি : সাফল্যের গৌরবময় পথচলা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিলে সূধিজনদের মিলনমেলা
- সিলেট অনলাইন প্রেসক্লাবের নব-নির্বাচিত কার্যকরি পরিষদকে মহানগর ছাত্রশিবিরের অভিনন্দন
- পক্ষপাতিত্ব ও বৈষম্যের অভিযোগে পিআইবি’র কর্মশালা বর্জন করল সিলেট অনলাইন প্রেসক্লাব

