- কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন উপ-পরিচালক মাহমুদা সুলতানা
- কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
» ৪০ বছর বয়সীরাও করোনা টিকার নিবন্ধন করতে পারবেন
প্রকাশিত: ০৮. ফেব্রুয়ারি. ২০২১ | সোমবার
চেম্বার ডেস্ক:: ৪০ বছর বয়সী সাধারণ মানুষও করোনা টিকা নিতে নিবন্ধন করতে পারবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আগের সিদ্ধান্ত অনুযায়ী অগ্রাধিকার তালিকাভুক্ত ৫৫ বছরের নিচের কোনো সাধারণ নাগরিক টিকা নিতে নিবন্ধন করতে পারতেন না।
আজ সোমবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের ব্রিফিংয় মন্ত্রিপরিষদ সচিব এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী বলেছেন কেউ রেজিস্ট্রেশন করতে না পারলে ভোটার আইডি নিয়ে ভ্যাকসিন পয়েন্টে গেলে তাকে রেজিস্ট্রেশনের জন্য সহযোগিতা করা হবে। গ্রামের সবাই ইউনিয়ন ডিজিটাল সেন্টারে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।
দেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার যে টিকা প্রয়োগ করা হচ্ছে তার কার্যকারিতা ৭০ শতাংশ উল্লেখ করে সবাই যেন টিকা নেয় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সবাই টিকা নিলে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
প্রধানমন্ত্রী টিকা নিয়ে আরও বেশি করে প্রচার চালাতে বলেছেন। সচিব বলেন, যারা এখন পর্যন্ত টিকা নিয়েছেন সবাই সুস্থ আছেন। মন্ত্রীরা যারা টিকা নিয়েছেন তাদের তো বয়স বেশি, তবে তারা ভালো আছেন। টিকা নিয়ে ভয় কাটাতে বেশি করে প্রচারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৭ জানুয়ারি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। ওইদিনই সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে নিবন্ধন শুরু হয়।
তবে প্রাথমিকভাবে সেখানে ১৯টি শ্রেণিতে নিবন্ধন করার সুযোগ রাখা হয়। এর মধ্যে একটি শ্রেণি ৫৫ বছরের বেশি বয়সী নাগরিকদের জন্য। বাকিগুলো সম্মুখসারিতে থাকা বিভিন্ন পেশাভিত্তিক শ্রেণি অথবা বিশেষ শ্রেণির জন্য।
সর্বশেষ খবর
- কানাইঘাট স্টেডিয়ামে চেয়ার স্থাপন ও বৃক্ষরোপন করলেন উপ-পরিচালক মাহমুদা সুলতানা
- কানাইঘাটের আজিজুর হত্যা মামলার প্রধান আসামী আলমগীর গ্রেফতার
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

