- কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- জিরো বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- ঝিংগাবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুর রহমানের ঈদ শুভেচ্ছা
- কানাইঘাটের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল্লাহ সিদ্দিকীর ঈদ শুভেচ্ছা
» ভ্যাকসিন নিয়েও ব্যঙ্গ শুনেছি, জবাবটা ভ্যাকসিনই দিয়েছে : প্রধানমন্ত্রী
প্রকাশিত: ০২. ফেব্রুয়ারি. ২০২১ | মঙ্গলবার
চেম্বার ডেস্ক:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের ধাক্কা সামলাতে আমরা ৩১ দফা নির্দেশনা দিয়েছি। সঙ্গে প্রণোদনা তো ছিলই। করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে আলোচনা শুরু হলে আমরা অগ্রিম টাকা দিয়ে ভ্যাকসিন বুকিং দিয়েছি। ভ্যাকসিন নিয়ে অনেক ব্যঙ্গ শুনেছি। এখন তো ভ্যাকসিন এসেছে। ভ্যাকসিন নিজেই সেসবের উত্তর দিয়েছে। তাদের মুখে থাপ্পড় পড়েছে।
একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনে প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এবং মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাব শেষে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, একটানা ক্ষমতায় থাকার জন্য উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয়েছে। আগে বাংলাদেশ ভিক্ষার ঝুলি নিয়েই চলত। করোনায় অনেক দেশ অনেক কিছু কাটছাঁট করেছে। আমরা তা করিনি।
তিনি বলেন, দক্ষিণ এশিয়ায় জিডিপিতে বাংলাদেশই এক নম্বরে আছে। ভূমিহীনদের ঘর করে দেওয়ার ব্যবস্থা নিয়েছি। কেউ ভূমিহীন থাকবে না, সেটিই আমাদের লক্ষ্য। দরিদ্রতা দূর করতে একটা ঠিকানা থাকতে হয়। ঘরই আয়ের সুযোগ করে দেয়। উন্নয়নের কাজ আমরা ডিজিটালি করে যেতে পারছি।
প্রধানমন্ত্রী বলেন, একটা ভালো কাজ হয়েছে যে, রেজাল্টটা দেওয়া হয়েছে। এখন তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। এখন অনেক নিয়ন্ত্রণে আছে করোনাভাইরাস। আরো নিয়ন্ত্রণে এলে স্কুল কলেজ খুলে দেওয়া হবে। মাদ্রাসার শিক্ষার্থীরা যেন কাজ পায় সেই ব্যবস্থা নিচ্ছি। মেডিক্যাল সায়েন্সে আরো লোক দরকার।
দেশে নতুন নতুন প্লেন কেনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এতগুলো প্লেন কিনলাম কিন্তু করোনার জন্য চালাতে পারলাম না। আগে প্লেনের ঝড়ঝড়ে অবস্থা ছিল, পানি পড়ত, এন্টারটেইনমেন্টের কোনো সুযোগ ছিল না। মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা বিএনপির জন্মগত চরিত্র।
সারাবিশ্ব থেকে সম্পূর্ণভাবে করোনাভাইরাস না যাওয়া পর্যন্ত ভ্যাকসিন নিলেও মাস্ক পরে থাকতে হবে ও স্বাস্থ্যসুরক্ষা মেনে চলতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
পদ্মা সেতু নিয়ে যারা কথা বলেছে তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সেতু না থাকলে তো নৌপথেই যেতে হবে। তখন তো নৌকাতেই উঠতে হবে। তাই জোড়াতালি দিয়ে বানানো পদ্মাসেতুতে না উঠলে সমাধান কী? অবশ্য আমাদের নৌকা অনেক বড়। নৌকায় সবাইকেই নেব, তবে বেছে নেব কেউ যেন সেটা ফুটা না করে।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় আসার পর থেকে সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়ন কর্মকাণ্ড বিষদভাবে তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, মুজিবের বাংলাদেশে একটি মানুষও গৃহহীন থাকবে না।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে আওয়ামী লীগ।
সর্বশেষ খবর
- কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে প্রস্তুত বেলাল আহমেদ
- কানাইঘাটে ৭০বোতল ভারতীয় অফিসার চয়েস মদ আটক
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- বন্যা-দুর্যোগে পাশে থাকা আলহাজ্ব মুহিত মিয়া এখন নির্বাচনী আলোচনায়
- কানাইঘাটের সুরমা সমাজ কল্যাণ পরিষদের কাউন্সিল সম্পন্ন,নেতৃত্বে হাফিজ আসআদ-হাফিজ রশিদ
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কানাইঘাটে জ্বালানী তেলের বাজার মনিটরিং করতে মাঠে প্রশাসন! এক ব্যবসায়ীকে জরিমানা
- কানাইঘাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বসত বাড়িসহ বিভিন্ন প্রতিষ্টান পরিদর্শনে আবুল হাসান এমপি
- অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: কানাইঘাটে মাও:হাবিবুর রহমান
- পবিত্র ঈদ উপলক্ষে কানাইঘাটে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী-নগদ অর্থ বিতরণ
- রমজানের চেতনায় মানবিক সমাজ গঠনে বিএনপি কাজ করছে: মিফতাহ্ সিদ্দিকী

