সর্বশেষ

» সিলেটে আওয়ামী লীগের ৪ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

প্রকাশিত: ১৮. জানুয়ারি. ২০২১ | সোমবার

চেম্বার ডেস্ক:: দলীয় সিদ্ধান্ত অমান্য করে পৌরসভা নির্বাচনে অংশ নেয়ায় গোলাপগঞ্জ ও জকিগঞ্জের চারজনকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান তাদের বহিষ্কার করেন। এর আগে গোলাপগঞ্জ ও জকিগঞ্জ  উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার সিদ্ধান্তের প্রেক্ষিতে বিদ্রোহী প্রার্থীদেরকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করা হয়।

বহিষ্কৃতরা হচ্ছেন, গোলাপগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া আহমদ (পাপলু), জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফারুক আহমদ এবং জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. আব্দুল আহাদ।

এদিকে,বহিষ্কারাদেশ সমূহের বিষয়ে পরবর্তী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বরাবরে সুপারিশসহ প্রেরণ করেন জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031