- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মীদের মিছিল
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
- শিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ, কানাইঘাট পৌরসভায় প্রথম মেধাবৃত্তি পরীক্ষা
- কানাইঘাট উপজেলা ও পৌর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম এর কমিটি গঠন
- কানাইঘাটে ঈদগাহ খাল পুণ: খনন কার্যক্রমের উদ্বোধন করলেন ইউএনও
- কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম হারুন গ্রেফতার
- কানাইঘাটে পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত দুই মামলার আসামি গ্রেফতার
» কানাইঘাট থানার বিদায়ী ওসি শামসুদ্দোহাকে সংবর্ধনা
প্রকাশিত: ২৪. ডিসেম্বর. ২০২০ | বৃহস্পতিবার
কানাইঘাট প্রতিনিধি:: কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম’র অন্যত্র বদলীজনিত কারণে অফিসার্স ক্লাবের উদ্যোগে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার রাত ৮টায় উপজেলা সম্মেলন কক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসার্স ক্লাবের সভাপতি সুমন্ত ব্যানার্জির সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা, বিদায়ী সংবর্ধিত অতিথি থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমদ সরকার, উপজেলা প্রকৌশলী এ.কে.এম রিয়াজ মাহমুদ, থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাস।
বক্তব্য রাখেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, পল্লীবিদ্যুৎ কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম শাহীন রেজা ফরাজী, থানার এস.আই স্বপন চন্দ্র সরকার, এএসআই পরিমল চন্দ।
বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে বিদায়ী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি বলেন, থানার বিদায়ী অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম একজন নিষ্ঠাবান, জনবান্ধব, কর্তব্য পরায়ন পুলিশ অফিসার ছিলেন। আইন শৃঙ্খলার উন্নয়ন ও পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি অনেক প্রশংসনীয় কাজ করেছিলেন যা কানাইঘাটবাসী সব-সময় তার কথা স্মরণ রাখবে। একজন চৌকশ পুলিশ অফিসার হিসেবে চাঞ্চল্যকর ঘটনার অনেক আসামীদের গ্রেপ্তার করে পুলিশ প্রশাসনের সুনাম বয়ে এনেছেন। এসময় নির্বাহী কর্মকর্তা তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
বিদায়ী অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম বলেন, ‘১৬ মাসের অধিক সময় কানাইঘাটে দায়িত্ব পালন করেছি। পুলিশি সেবা প্রদানে সর্বাত্মক চেষ্টা করেছি। আইন শৃঙ্খলার উন্নয়নে নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক মহল, জনপ্রতিনিধি, সাংবাদিক, সূধীজন আমাকে প্রতিটি কাজে সহযোগিতা করেছেন। কানাইঘাটের মানুষজন অনেক ভালো, এখানে চাকরি করে সকলের ভালোবাসা পেয়েছি, যা আমি সব-সময় স্মরণে রাখবো। আমার মত একজন নগন্য পুলিশ অফিসারের বিদায় বেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে যে সম্মান দেখানো হয়েছে যা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেনো মানুষের সেবার মাধ্যমে পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারি।’
অনুষ্ঠানের শেষে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিদায়ী অফিসার ইনচার্জ শামসুদ্দোহাকে সম্মাননা ক্রেস্ট সহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি সহ অফিসার্স ক্লাবের নেতৃবৃন্দ।
সর্বশেষ খবর
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- কানাইঘাটে ৬টি ভারতীয় মহিষসহ চোরাকারবারী গ্রেফতার
- আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে মামুন সমর্থিত বিএনপির নেতাকর্মীদের মিছিল
- সরকারি কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান: কানাইঘাটে জেলা প্রশাসক
- প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে কানাইঘাটে হাজারো রোগীর চক্ষুসেবা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর