- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
» ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সিলেটে আওয়ামী আইনজীবীদের মানববন্ধন
প্রকাশিত: ১৪. ডিসেম্বর. ২০২০ | সোমবার
চেম্বার ডেস্ক:: কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সিলেটে মানববন্ধন-সমাবেশ করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।
সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা পরিষদ সিলেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এড. নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অন্যতম নেতা এড. এ. কে. এম. শমিউল আলমের সঞ্চালনায় মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় পরাজিত পাকিস্তানের প্রেতাত্মারা আবারো সক্রিয় হয়ে উঠছে। এই পরাজিত শক্তির বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলতে হবে। যারা জাতির পিতার ভাস্কর্য ভাংচুর ও অবমাননা করেছে তাদেরকে কোনভাবেই ছাড় দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। সারা বাংলাদেশের আইনজীবী সমাজ ঐক্যবদ্ধভাবে এই সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতে কখনো পিছপা হবে না। এদের বিরুদ্ধে সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।
এসময় বক্তারা আরো বলেন, একাত্তরে এই সাম্প্রদায়িক অপশক্তিকে বীর মুক্তিযোদ্ধারা জবাব দিয়েছেন, এখন আবারও সেই সাম্প্রদায়িক অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তারা আবারও সাম্প্রদায়িক উগ্রতা দেখাতে চাইলে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।
সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেটের স্পেশাল পাবলিক প্রসিকিউটির এড. মনির উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত প্রতিনিধি এড. এ এফ এম রুহুল আনাম চৌধুরী মিন্টু, সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা ও সরকারি কৌঁশলী এড. রাজ উদ্দিন, সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর নওশাদ আহমেদ চৌধুরী, সাবেক স্পেশাল পাবলিক প্রসিকিউটর এড. শাহ মোশাহীদ আলী, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক এড. মঈনুল ইসলাম, প্রবীণ আইনজীবী ও মুক্তিযোদ্ধা এড. মুজিবুর রহমান চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. জামিলুল হক জামিল, সাবেক সাধারণ সম্পাদক এড. সরোয়ার আহমদ চৌধুরী আবদাল, আব্দুল কুদ্দুস, হোসেন আহমদ, সংগঠনের অন্যতম নেতা এড. প্রদীপ ভট্টাচার্য্য, সিলেট কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা, সিলেটের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এড. মাহফুজুর রহমান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের অন্যতম নেতা এড. আনোয়ার হোসেন, এড. জসিম উদ্দিন, এড. রনজিত সরকার, এড. কিশোর কুমার কর, এড. ইমরান আহমদ, এড. দেবব্রত চৌধুরী লিটন, এড. মো. কাওসার আহমদ সহ ৫ শতাধিক আইনজীবী।
সর্বশেষ খবর
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর