- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» অস্ত্রের মুখে কানাইঘাটের গৃহবধূকে গণধর্ষণ, অাদালতে অভিযোগপত্র দাখিল
প্রকাশিত: ১৪. ডিসেম্বর. ২০২০ | সোমবার
চেম্বার প্রতিবেদক:: অস্ত্রের মুখে কানাইঘাটের গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তসহ ২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
কানাইঘাট জি.আর ১২৫/২০২০ইং এর তদন্তকারী কর্মকর্তা কানাইঘাট থানার ওসি মোঃ শামসুদ্দহা পিপিএম গত ১০ ডিসেম্বর মাননীয় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী ৫নং আদালতে অভিযোগপত্র দাখিল করেছেন। তদন্তে ব্রাহ্মণ গ্রামের নুর উদ্দিনের পুত্র মোঃ আবুল কালাম আজাদ উরফে আজাদ মিয়া ও একই গ্রামের আতাউর রহমান উরফে আলতাই-এর পুত্র মোঃ মোক্তার হোসেন মক্তারের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ প্রাথমিক ভাবে প্রমানিত হয়েছে। ধর্ষনের অভিযোগ প্রমানিত হওয়ায় তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী- ২০০৩) এর ৯(৩) তৎসহ দন্ডবিধি ৩৯২ ধারায় মাননীয় আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। মামলাটি বিচারের জন্য মাননীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিলেট-এ বদলি হয়েছে। উক্ত মামলার বিষয়ে বাদীনির নিয়োজিত এডভোকেট খায়রুল আলম বকুলের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- ধর্ষন ও ডিএনএ টেস্টে আসামিদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্তকারী কর্মকর্তা সঠিক ভাবে তদন্ত করে অভিযোগপত্র দাখিল করেছেন। সঠিক ভাবে সাক্ষীপ্রদান করলে আশাকরি বাদীনি ন্যায়বিচার পাবেন।
এর অাগে গত ২ জুলাই রাতে কানাইঘাটের ব্রাহ্মণগ্রামের এক গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে আবুল কালাম আজাদ ও মুক্তার হোসেন নামের দুই যুবক তাকে ধর্ষণ করে। খবর পেয়ে সিলেটের পুলিশ সুপার ধর্ষকদের গ্রেফতারে কানাইঘাট থানা পুলিশকে নির্দেশ দেন।
এরপর সহকারী পুলিশ সুপার আবদুল করিমের তত্ত্বাবধানে ও কানাইঘাট থানার ওসি মো. শামসুদ্দোহার নেতৃত্বে একাধিক টিম অভিযানে নামে। ৫ জুলাই গোয়াইনঘাটের রাধানগর থেকে ধর্ষণের ঘটনার মূলহোতা আবুল কালাম আজাদকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর