সর্বশেষ

» সৌদিআরবে কানাইঘাটের জমিয়ত নেতা সাদিকের অকাল মৃত্যু ॥ নেতৃবৃন্দের শোক

প্রকাশিত: ১০. আগস্ট. ২০২০ | সোমবার

কানাইঘাট প্রতিনিধি ঃ মধ্যপ্রাচ্যের দেশ সৌদিআরবে কানাইঘাটের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু হয়েছে। জানা যায়, জমিয়তে উলামায়ে ইসলামের সৌদিআরব জেদ্দা শাখার সহ সাংগঠনিক সম্পাদক কানাইঘাট রাজাগঞ্জ ইউপির তালবাড়ী পূর্ব কোনাগ্রামের মাওলানা আমিন উদ্দিনের পুত্র মাওলানা সাদিকুর রহমান গত সোমবার জেদ্দার একটি হাসপাতালে মারা যান। ইন্নানিল্লাহি………রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। জমিয়তে উলামা ইসলামের নেতাকর্মীরা জানান, জ¦র-সর্দি নিয়ে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জমিয়ত নেতা মাওলানা সাদিকুর রহমান মারা যান। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর জমিয়তে উলামা ইসলামের প্রবাসী সংগঠন প্রকাস কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান। মাওলানা সাদিকুর রহমান প্রকাস কল্যাণ ট্রাস্টের সৌদিআরব শাখার একজন সক্রীয় সদস্য ছিলেন। তার অকাল মৃত্যুতে ট্রাস্টের সভাপতি মাও. রুহুল আমিন তালুকদার, সদস্য সচিব মাও. আব্দুল হালিম সাতবাঁকি ও জমিয়তে উলামায়ে ইসলাম কানাইঘাট শাখার সাধারণ সম্পাদক ও প্রকাস কল্যাণ ট্রাস্ট বাংলাদেশের এমডি মুফতি এবাদুর রহমান সহ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের গভীর সমবেদনা জানিয়েছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031