- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
» “করোনা ও আওয়ামী লীগ” বিএনপির এখন দুই শত্রু: মির্জা ফখরুল
প্রকাশিত: ০৯. ডিসেম্বর. ২০২০ | বুধবার
চেম্বার ডেস্ক:: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ সরকার নির্বাচন কমিশনকে দলীয় সংগঠনে পরিণত করেছে। এ দেশে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করে তারা দলীয় নির্বাচন ব্যবস্থা কায়েম করেছে।
তিনি বলেন, বিএনপির এখন দুই শত্রু। এক হল করোনাভাইরাস; যা আমাদের গোটা জাতিকে বিপর্যস্ত করে তুলেছে। আর অন্যটি হল আওয়ামী লীগ সরকার। যারা বেআইনিভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে গণতন্ত্রকে ধ্বংস করে দিচ্ছে।
মঙ্গলবার রাত ৮টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত কর্মিসভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অত্যন্ত সুপরিকল্পিতভাবে একটি আইন প্রণয়ন করে সংবিধানকে ভেঙে খান খান করে দিয়েছে এবং সংবিধান পরিবর্তন করে ফেলেছে। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী তাই আমরা নির্বাচনে অংশ নিয়েছি। ভোটের মাধ্যমে জবাব দিয়েই এ সরকারের পতন ঘটাতে হবে।
পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী রেজাউল করিম রাজার ধানের শীষ তুলে দেন।
উপজেলা বিএনপি আয়োজিত কর্মিসভায় উপজেলা বিএনপির সভাপতি ও ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা প্রমুখ।
সর্বশেষ খবর
- উপশহরে বায়তুন নাযাত জামে মসজিদের সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- তারেক রহমানের সরকার প্রবাসীদের পাশে রয়েছে : কানাইঘাটে মন্ত্রী আরিফুল হক চৌধুরী
- কানাইঘাট বোরহান উদ্দিন বাজারে ডিজিটাল কনসালটেন্সি এজেন্সির উদ্বোধন
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা

