- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
- প্যারিসে জিডিএ-এর ঐতিহাসিক মেলবন্ধন: হাসপাতাল নির্মাণে আড়াই কোটি টাকার অঙ্গীকার
- বিশ্ব ফিজিওথেরাপি দিবসে জালালাবাদ থেরাপি সেন্টার ও হাসপাতালের নানা কর্মসূচি
» কানাইঘাটের সাবেক সাংবাদিক মাষ্টার আম্বিয়া চৌধুরীর দাফন সম্পন্ন, প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
প্রকাশিত: ১৬. নভেম্বর. ২০২০ | সোমবার
কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক সাংবাদিক মাষ্টার কে ইউ এম আম্বিয়া চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। অাজ সোমবার বাদ যোহর কানাইঘাট ঝিঙ্গাবাড়ী ইউনিয়নের পূর্বগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে আম্বিয়া চৌধুরীর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ পূর্বগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও বর্তমান সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ইউপির লামা ঝিঙ্গাবাড়ী পূর্বগ্রামের বাসিন্দা সাবেক সাংবাদিক আম্বিয়া চৌধুরীর গত রবিবার দিবাগত রাত ৪টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ইন্নানিল্লাহি………..রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৭ বছর, তিনি স্ত্রী, ৫ মেয়ে, ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা পূর্ব আম্বিয়া চৌধুরীর স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরী, ঝিঙ্গাবাড়ী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. হাফিজুর রহমান, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য পূর্বগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলা উদ্দিন, মরহুমের চাচা মাও. কামাল উদ্দিন। এ সময় তারা বলেন, আম্বিয়া চৌধুরী দীর্ঘদিন ধরে সাংবাদিক পেশার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে এলাকার আত্মসামাজিক উন্নয়নে অবদান রেখেছিলেন। পূর্বগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে এলাকায় কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার পথ সুগম করে দেন। পরবর্তীতে তার আন্তরিক প্রচেষ্টায় স্কুলের পাঠদান সচল থাকায় সরকার বেসরকারি এ প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করন করে। তিনি অত্যন্ত সুনামের সাথে সহকারি শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সবাই সমবেদনা জানান।
এদিকে কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা প্রচার ও প্রকাশনা সম্পাদক ও ক্লাবের সাধারণ সদস্য এ কিউ এম আম্বিয়া চৌধুরীর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন ক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ নেতৃবৃন্দ। শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, প্রেসক্লাব প্রতিষ্ঠাকালীন সময়ে আম্বিয়া চৌধুরী যে অবদান রেখেছিলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ কর্মরত সাংবাদিকরা সব-সময় তাকে শ্রদ্ধার স্মরণ রাখবেন।
সর্বশেষ খবর
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

