সর্বশেষ

» বাংলাদেশ শহীদ স্মৃতি ফাউন্ডেশন’র সিলেট জেলা শাখা কমিটির অনুমোদন

প্রকাশিত: ২৯. অক্টোবর. ২০২০ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: বাংলাদেশ শহীদ স্মৃতি ফাউন্ডেশন’র সিলেট জেলা শাখায় জসিম উদ্দিনকে সভাপতি ও মোঃ সুলেমান হুসেন চুন্নুকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় কমিটি।

 

মঙ্গলবার (২৭ অক্টোবর) ‘বাংলাদেশ শহীদ স্মৃতি ফাউন্ডেশন’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বার্তায় কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

কমিটির অন্যান্যরা হলেন- সহ-সভাপতি শাহ মোঃ মাসুক মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নাইম উদ্দিন, প্রচার সম্পাদক আলমগীর মোঃ রাসেল, কোষাধক্য মোঃ আব্দুল মান্নান, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জুনেল আহমদ, ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ রিয়াদ আহমদ মিনহাজ, সাংষ্কৃতিক সম্পাদক মোঃ লুৎফুর রহমান, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান।

 

বাংলাদেশ শহীদ স্মৃতি ফাউন্ডেশন ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতিকে ধরে রাখার একটি অনন্য সংস্থা। এ সুনাম ধরে রাখতে কমিটির সদস্যদের প্রতি আহŸান জানিয়েছেন সিলেট জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন। প্রেস রিলিজ

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930