সর্বশেষ

» মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান হলেন মিছবাহুর রহমান

প্রকাশিত: ২০. অক্টোবর. ২০২০ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: মৌলভীবাজার জেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিছবাহুর রহমান।

 

মঙ্গলবার সন্ধ্যায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন।

 

তিনি জানান, চশমা প্রতীকে মিছবাহুর রহমান পেয়েছেন ৭৩২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমএ রহিম মোটরসাইকেল প্রতীকে ২০২ ভোট পেয়েছেন।

 

এদিন সকাল ৯টা থেকে জেলা পরিষদ চেয়ারম্যান পদে ১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে দুপুর ২টা পর্যন্ত ভোটাররা ভোট দেন।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930