- কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্সের ১৪-১৫ লক্ষ টাকা লাপাত্তা!
- কানাইঘাটে সুরমা নদীর বিভিন্ন ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শনে আবুল হাসান এমপি
- ঔষধ কোম্পানি প্রতিনিধিদের পেশার মর্যাদা রক্ষার দাবীতে কানাইঘাটে ফারিয়া’র মানববন্ধন
- কানাইঘাট থানা পুলিশের বিশেষ মবিলাইজেশন কার্যক্রমে জনমনে স্বস্তি
- এ মাসেই টেন্ডার হচ্ছে কানাইঘাট গাজী বোরহান উদ্দিন রাস্তা
- সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের নেতৃত্বে মামুন চৌধুরী -শফিকুল ইসলাম
- এনসিপির কানাইঘাট উপজেলা চেয়ারম্যান প্রার্থী বুরহানুদ্দীন ইউসুফ
- গুণীদের সম্মান দিলে সমাজে গুণীজন তৈরি হয় : এমপি এমরান আহমদ চৌধুরী
- কানাইঘাটের চোরাকারবারী জুবের বিড়িসহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার
- লন্ডনে গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের অভিষেক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
» চা-কফি ভেন্ডিং মেশিন অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
প্রকাশিত: ১৮. অক্টোবর. ২০২০ | রবিবার
চেম্বার ডেস্ক:: দেশের সকল কফি ব্যবসায়ীকে এক ছাদের নিচে নিয়ে আসতে বাংলাদেশ ইনস্ট্যান্ট টি কফি এন্ড ভেল্ডিং মেশিন কোম্পনিস্ অ্যাসোসিয়েশনের (বিআইটিসিভিএমসিএ)’র কার্য়নির্বাহী পরিষদ গঠণ করা হয়েছে। ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর রয়েল ক্যাফের কর্ণধার প্রদ্যুৎ কুমার তালুকদার দেশের কফি ব্যবসায়ীদেরকে নিয়ে বিআইটিসিএমসিএ’র সভা আহ্বান করেন। ওই সভায় ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর থেকে আহ্বায়ক কমিটি ৮টি মিটিং করার পর সম্প্রতি অ্যাসোসিয়েশনের সদস্যদের সম্মতিতে ১৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠণ করা হয়। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রয়েল ক্যাফের কর্ণধার প্রদ্যু কুমার তালুকদার, সহ-সভাপতি ক্যাফে ডিলাইটের সাইদ মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রোজ ক্যাফের কাইয়ুম খান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম সম্পাদক ইন্ডিক্যাফের আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক বাংলা কফির আব্দুল আহাদ, কোষাধ্যক্ষ্য জিলক্যাফের আহমদুল হক, প্রচার ও দপ্তর সম্পাদক স্টার ক্যাফের রুবল মিয়া।
নবগঠিত কার্যকরি কমিটির সদস্যরা হলেন- রিয়েল ক্যাফের মোঃ এনামুল হক খন্দকার, আল ইসলামী ক্যাফের মোঃ মোমিনুর রহমান, এস পি কে কফির মোহাম্মদ শহিদুল ইসলাম রিপন, ক্যাফে ভিক্টোরিয়ার এস এম তানভীর আহমেদ, ওয়াও ক্যাফের সাজ্জাদুর রহমান ও এ্যারাবিকা কফির নজরুল ইসলাম।
সম্ভাবনাময় কফি ব্যবসাকে মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে অ্যাসোসিয়েশন কাজ করবে জানিয়ে নতুন কমিটির সভাপতি প্রদ্যুৎ কুমার তালুকদার বলেন, চা, কফি ভেন্ডিং মেশিন ব্যবসা বাংলাদেশে সম্ভাবনা অনেক বেশি। এই সেক্টরে বাংলাদেশের বেকার জনগোষ্টীকে কাজে লাগানো সম্ভব। কিন্তুু দীর্ঘ মেয়াদী ব্যবসা দাঁড় করাতে হলে একটি অ্যাসোসিয়েশন খুব জরুরী হয়ে পড়েছিলো। কারণ সব ব্যবসায়ীরা একটি নিয়ম-নীতির ভেতর কাজ না করলে এই সেক্টরকে এগিয়ে নেওয়া দুরূহ ব্যাপার। তারই পরিপ্রেক্ষিতে গত বছর আমরা প্রথম বৈঠক করে আহ্বায়ক কমিটি গঠন করি। কফি অ্যাসোসিয়েশনের মাধ্যমে ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করণসহ সরকারী সুযোগ-সুবিধা উপভোগ করাও এই অ্যাসোসিয়েশনের মূল লক্ষ্য। কফি ব্যবসাকে নিয়ে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে করা সম্ভব।
বিআইটিসিভিএমসি’র সভাপতি প্রদ্যুৎ কুমার তালুকদার জানান, কফি ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করণসহ সকল কফি ব্যবসায়ীকে ভ্যাট ও ট্যাক্সের আওতায় নিয়ে এসে পণ্যেও গুণগতমান টিক রেখে ব্যবসা করলে সবার মধ্যে সমতা চলে আসবে। সকলকে ভ্যাট ও ট্যাক্সের আওতায় এনে পণ্যের মূল্য নির্ধারণসহ এই ব্যবসাকে উন্নত ফ্ল্যাটফর্মে নিয়ে যাওয়াই এসোসিয়েশনের উদ্দেশ্য।
সর্বশেষ খবর
- কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্সের ১৪-১৫ লক্ষ টাকা লাপাত্তা!
- কানাইঘাটে সুরমা নদীর বিভিন্ন ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শনে আবুল হাসান এমপি
- ঔষধ কোম্পানি প্রতিনিধিদের পেশার মর্যাদা রক্ষার দাবীতে কানাইঘাটে ফারিয়া’র মানববন্ধন
- কানাইঘাট থানা পুলিশের বিশেষ মবিলাইজেশন কার্যক্রমে জনমনে স্বস্তি
- এ মাসেই টেন্ডার হচ্ছে কানাইঘাট গাজী বোরহান উদ্দিন রাস্তা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ডাকসু ভোটে অংশ নিতে বাধা নেই জিএস পদপ্রার্থী এস এম ফরহাদের: আপিল বিভাগ
- নিবার্চনে শুধু সেনাবাহিনী নয়, বিমান-নৌবাহিনীকেও কাজে লাগাব: স্বরাষ্ট্র উপদেষ্টা
- পুলিশের এসআই মাজিদুলের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ!
- অনুপস্থিত পুলিশ সদস্যদের আর যোগদান করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক

