সর্বশেষ

» শরীরে অতিরিক্ত আঘাতের কারণেই রায়হান আহমদের মৃত্যু: ফরেনসিক বিভাগ

প্রকাশিত: ১৫. অক্টোবর. ২০২০ | বৃহস্পতিবার

চেম্বার ডেস্ক:: শরীরে অতিরিক্ত আঘাতের কারণেই রায়হান আহমদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. শামসুল ইসলাম। বৃহস্পতিবার (১৫ অক্টেবার) রায়হানের দ্বিতীয় ময়না তদন্ত শেষে তিনি সাংবাদিকদের এমনটি বলেন।

 

ডা. শামসুল ইসলাম বলেন, রায়হানের শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে প্রচন্ড মারধর করা হয়েছে। এসব কারণেই তার মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের রিপোর্ট এলে এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।

 

এদিকে দ্বিতীয়বার ময়নাতদন্ত শেষে আবারও তার মরদেহ দাফন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মরদেহ দাফন করা হয়।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930