- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
- কানাইঘাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের ভয়াবহ সংঘর্ষ! অর্ধশতাধিক আহত
- ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- কানাইঘাটে নজরুল বর্ষ অনুষ্ঠানে ১২৩ জন বিজয়ী শিক্ষার্থী পেলেন সম্মাননা স্বারক ও সনদপত্র
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভায় চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে হত্যাকান্ড বন্ধে জোরদার
- কানাইঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠিত
» আ.লীগের চেয়ারম্যানের মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক সাইফুর তালুকদার
প্রকাশিত: ২০. নভেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার
চেম্বার ডেস্ক: কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদের দায়ের করা মামলা থেকে খালাস পেয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার। তিনি সিলেটের প্রথম নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট এর এডিটর ইন চিফ ও দৈনিক দিনকাল এর সিলেট অফিসের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২২ সালের ভয়াবহ বন্যার চলাকালে পবিত্র ঈদ উল আযহার সময় দুর্গতদের জন্য দেয়া গরু আত্মসাৎ করেন তিনি। বিষয়টি নিয়ে এলাকায় শালিসও হয়। এর সূত্র ধরে সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর ২০২২ সালের ৩১ আগস্ট সাংবাদিক এম. সাইফুর রহমান তালুকদার সহ ১৩জনকে আসামী করে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন আওয়ামীলীগের চেয়ারম্যান ইমাদ। মামলাটি দায়েরের পর তদন্তের দায়িত্ব পায় পিবিআই।
পরে তৎক্ষালীন সরকার দলের জনপ্রতিনিধি ও নেতাদের চাপে সম্পূর্ণ অন্যায় ও ভিত্তিহীন ভাবে ৩ জন সাংবাদিক সহ ১১ জনের বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করে পিবিআই। এর পর সাংবাদিকদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত।সর্বশেষ গতকাল দীর্ঘ পর্যালোচনা শেষে মামলাটি খারিজ করে দেন আদালত।
সংশ্লিষ্ট আদালতের পেশকার মুনজের আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার বলেন, বিগত সময়ে সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতা হরণ করার জন্য কালো আইন করা হয়েছিল। সেই আইনেই আমরা মামলা ও হয়রানীর শিকার হয়েছি। এই মামলাটির বাদি একজন চিহিৃত দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট। সর্বশেষ জুলাই বিপ্লবের সময়েও নিরিহ ছাত্রজনতার উপর হামলায় নেতৃত্ব দিয়েছেন। মামলাটিতে গ্রেফতারী পরোয়ানা/হুলিয়া মাথায় নিয়ে ঘুরছিলাম, এক পর্যায়ে এই মামলাটির জন্য দেশত্যাগেরও সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ মুক্ত হলাম। আলহামদুলিল্লাহ।
সর্বশেষ খবর
- কানাইঘাট সীমান্তে পিকআপের ধাক্কায় দিলদার নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা
- কানাইঘাট রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হারুন রশিদকে বিদায় সংবর্ধনা
- কানাইঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে কানাইঘাট ক্রীড়া সংস্থার প্রস্তুতি সভা
- কানাইঘাটের সোনারতনপুঞ্জি সীমান্তে পিকআপের চাকায় পিষ্ট হয়ে কিশোরের মর্মান্তিক মৃত্যু
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর