- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
- সিলেট অনলাইন প্রেসক্লাবের পুরস্কার বিতরণ ও নতুন সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত
- লোভাছড়ার জব্দকৃত পাথর চুরির হিড়িক! বেপরোয়া জকিগঞ্জের আটগ্রামের অবৈধ ক্রাশার জোন চক্র
- লন্ডনে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের সভা অনুষ্ঠিত
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার ও ধর্মীয় মুল্যবোধে বিশ্বাসী: আবুল কাহের চৌ: শামিম
» সিলেট-৪ আসনে কে হচ্ছেন বিএনপির প্রার্থী, হেলাল না হাকিম?
প্রকাশিত: ১৪. অক্টোবর. ২০২৫ | মঙ্গলবার
চেম্বার প্রতিবেদক: খনিজসম্পদ পাথরের সাম্রাজ্য সিলেট-৪ আসন। সীমান্তবর্তী জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির অনেকেই মনোনয়ন পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। এই আসনে বাড়ি নয় এরকমও অনেকের নাম শুনা যাচ্ছে। বিগত সময়ে বাইরে থেকে অনেকেই এখানে প্রার্থী হয়ে বিজয়ী হয়েছেন,এ কারণেই অনেকেই এ আসন থেকে নির্বাচনের আগ্রহ দেখান বলে জানা গেছে।
তবে স্থানীয় জনগণের সাথে আলাপকালে জানা যায়, অতীতের মতো আর এ আসনের জনগণ বাইরে থেকে কাউকে প্রার্থী হিসেবে মেনে নিবে না। স্থানীয় প্রার্থীকেই নেতাকর্মীসহ সাধারণ জনগণ স্বাগত জানাবে।
এ আসনে স্থানীয়ভাবে তিনজনের নাম জোরেশোরে শুনা যাচ্ছে তারা হলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদকও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের সহধর্মিণী এডভোকেট জেবুন্নাহার সেলিম, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী।
এছাড়া এ আসনে যাদের নাম শুনা যাচ্ছে তারা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান।
মধ্যখানে গুঞ্জন উঠে এই আসন থেকে দলীয় মনোনয়ন চাইবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। কিন্তু অতি সম্প্রতি তিনি গণমাধ্যমকে জানিয়েছেন,সিলেট ১ আসন অথবা সিসিক মেয়র পদে নির্বাচন করবেন।
নতুন করে গুঞ্জন উঠেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সিলেট ২ আসনের পরিবর্তে সিলেট ৪ আসনে নির্বাচন করবেন।
সর্বশেষ অপেক্ষা করতে হবে দলের হাইকমান্ডের ঘোষণার, শেষ পর্যন্ত এখানে কে হতে যাচ্ছেন বিএনপির কান্ডারী?
উল্লেখ্য, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর উপজেলা নিয়ে জাতীয় সংসদের ২৩২ সিলেট-৪ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ১২৩ জন। তন্মধ্যে পুরুষ ২ লাখ ৪৬ হাজার ১১০ জন, নারী ২ লাখ ২৯ হাজার ১২ জন, এবং ১ জন হিজড়া ভোটার।
সর্বশেষ খবর
- সিলেট মেট্রোপলিটন চেম্বারে ফায়ার লাইসেন্স নবায়ন ও সেফটি প্ল্যান সংক্রান্ত জটিলতা নিরসনে মতবিনিময়
- কানাইঘাট পুলিশের চোরাচালান ও মাদক বিরোধী অভিযান জোরদার! ৮ মাসে ৪৭ টি মামলা-গ্রেফতার ৫২
- আবারো লোভার জব্দকৃত পাথর চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে আটগ্রামে
- রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে কানাইঘাটের নবাগত ইউএনও’র মতবিনিময়
- কানাইঘাটে প্রশাসনের উদ্যোগে গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
- অধ্যক্ষ ফরীদ উদ্দিন চৌধুরী (রহ.) ছিলেন ইসলামী শিক্ষা আন্দোলনের পথিকৃৎ : লুৎফুর রহমান হুমায়দী
- ঝিংগাবাড়ী ইউনিয়নসহ দেশবাসীকে জামায়াত নেতা মাওলানা মুখতার আহমদের ঈদ শুভেচ্ছা
- বিগত নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে: সিলেটে এ.টি.এম আজহার এমপি

