- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
» হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নতুন কার্যকরী কমিটির শপথ ও পুরস্কার বিতরণী
প্রকাশিত: ২১. সেপ্টেম্বর. ২০২৫ | রবিবার
চেম্বার ডেস্ক: হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো সংগঠনের সাংগঠনিক সভা, নতুন কার্যকরী কমিটির সদস্যদের শপথ গ্রহণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সিলেট নগরীর চৌহাট্টাস্থ ক্রিসেন্ট ক্যাফেতে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাফিজ মাওলানা ছালিম আহমদ খান।
কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, তেলাওয়াত করেন সংগঠনের অর্থ সম্পাদক হাফিজ তায়্যিব হাসান রুতবা। এরপর পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের শিক্ষা ও গবেষণা সম্পাদক মোফাজ্জল আহমদ নোমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গোলজার আহমদ হেলাল, সংগঠনের উপদেষ্টা অভিনেতা প্রশান্ত লিটন, সংগঠনের উপদেষ্টা সমাজসেবক মোয়াজ্জেম বখত জেম, সংগঠনের উপদেষ্টা ও সিলেট রেড ক্রিসেন্টের এডহক কমিটির সদস্য ফয়সল আহমদ, সংগঠনের উপদেষ্টা সাংবাদিক আলী হায়দার মিদুল, সমাজসেবক মুহিবুর রহমান শুয়েব।
এছাড়াও সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন সাধারণ সম্পাদক হাফিজ আবিদ হুসেন খান, সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান চৌধুরী, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মুহাইমিন মুসা, সাংগঠনিক সম্পাদক মুয়াজ্জিন আহমদ চৌধুরী, যোগাযোগ সম্পাদক লোকমান আহমদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরাফাত রহমান চৌধুরী, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সামিহা আক্তার তাহসিন, যুব মহিলা বিষয়ক সম্পাদক সুমাইয়া বাহার শিমু, সহ-যোগাযোগ সম্পাদক আহসানুল হক রাতুল, সহ-অফিস সম্পাদক সাইয়ান আহমদ নিয়াজ, সহ-প্রচার সম্পাদক হাম্মাদ বিন আনিস সরকার, কার্যকরী সদস্য রেজা ই রাব্বি,সদস্য নাহিদ,প্রত্যয় প্রমুখ।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের বিভিন্ন সাংগঠনিক বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন উপদেষ্টামণ্ডলী ও দায়িত্বশীলবৃন্দ। এছাড়াও সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সদস্যদের সংবর্ধনা প্রদান এবং সংগঠনের দায়িত্বশীলদের মধ্য থেকে সক্রিয় সদস্যদের সম্মাননা এওয়ার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানের বক্তারা বলেন, হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিগত ছয় বছর ধরে সামাজিক উন্নয়ন, শিক্ষাবিস্তার ও মানবিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। একটি সংগঠনের টেকসই অগ্রগতির জন্য প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা, দায়িত্ববোধ ও আন্তরিকতা।
তারা আরও বলেন, “সংগঠনের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে আমাদের মধ্যে ঐক্য, নিষ্ঠা ও স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। আমরা কেউ একা নই—আমরা একটি পরিবার। সংগঠনের প্রতিটি সদস্যই আমাদের শক্তি, আমাদের সম্পদ। এই শক্তিকে সমন্বিত করেই আমরা সামনে এগিয়ে যেতে চাই।”
বক্তারা সকলকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিরলসভাবে কাজ করার আহ্বান জানান এবং ভবিষ্যতে ফাউন্ডেশনকে আরও গতিশীল ও কার্যকর একটি সমাজকল্যাণমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
সর্বশেষ খবর
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর