- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
» কানাইঘাট গাছবাড়ীতে প্রতিপক্ষের দেওয়া আগুনে ব্যবসায়ীর দোকান ভস্মীভূত, ১৪ লাখ টাকার ক্ষতি
প্রকাশিত: ০৩. মার্চ. ২০২৩ | শুক্রবার
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ী বাজারে প্রতিপক্ষের দেওয়া আগুনে একজন ব্যবসায়ীর দোকান ভস্মীভূত হয়েছে। এতে অন্তত ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তের। স্থানীয় লোকজন বলছেন, আগুন লাগার ঘটনাটি পরিকল্পিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাছবাড়ী বাজারে মা মনি ফ্যাশন নামে একটি কাপড়ের দোকানের ব্যবসা করেন মোহাম্মদ সুহেল আহমদ। তিনি ঝিংগাবাড়ী ইউনিয়নের দর্জিমাটি গ্রামের অলিউর রহমানের ছেলে।
মোহাম্মদ সুহেল আহমদের সাথে স্থানীয় সায়েম আহমদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। আর জমি সংক্রান্ত
পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ এই ঘটনা ঘটিয়েছে। গতকাল বিকাল ৪ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ীরা এ সময় দোকান পাট বন্ধ করে আছরের নামাজে ছিলেন। আর এ সুযোগে আগুন লাগিয়ে দেয়া হয় এ দোকানে। আগুন জ্বলতে দেখে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে স্থানীয় ব্যবসায়ীসহ এলাকাবাসী ছুটে আসেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে ততক্ষণে দোকানের ডেকোরেশন,কাপড়চোপড়সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, আগুনে দোকানের সব কাপড়চোপড়সহ অন্যান্যে জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে এবং তারা এই ঘটনার বিচার চেয়েছেন।
দোকানের সত্তাধিকারী সুহেল আহমদ জানান, ডেকোরেশন সহ প্রায় ১৪ লক্ষ টাকা খরছ করে আমি এ ব্যবসা করছি। পরিবার নিয়ে ভালই চলছিলাম। স্বপ্ন ছিল ব্যবসা প্রতিষ্টান নিয়ে অনেক ভাল কিছু করবো, এখন সব পুড়ে গেল।
তিনি বলেন, স্থানীয় সায়েম আহমদের কাছ থেকে কিছুদিন আগে আমি জায়গা ক্রয় করেছিলাম। আমার ক্রয়কৃত জায়গা দখল করতে গেলে সায়েম আহমদ ও তার লাটিয়াল বাহিনী আমাকে দখল করতে বাঁধা প্রদান করে ও দখলে নিতে চাইলে আমাকে মেরে ফেলার হুমকি ধামকি দেয়। আর এর জের ধরেই সায়েম আহমদ ও তার লোকজন আমার ব্যবসা প্রতিষ্ঠানটি জ্বালিয়ে ছাড়খাড় করে দিলো,আমি এর বিচার চাই।
গাছবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মৌলা বলেন, পূর্ব বিরোধের জের ধরে বাজারে একজন ব্যবসায়ীর দোকান জ্বালিয়ে দেয়া খুবই গর্হিত কাজ। আমরা এর তীব্র নিন্দা জানাই ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর ক্ষতি পুরণে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।
সর্বশেষ খবর
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর