- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
» অবহেলিত গোলাপগঞ্জ-বিয়ানীবাজার বাসীর কল্যাণে নিজেকে উজাড় করে দিতে চাই :এনামুল হক চৌধুরী
প্রকাশিত: ২১. জুলাই. ২০২৫ | সোমবার
চেম্বার ডেস্ক: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় ফরেইন অ্যাফেয়ার্স টীমের সদস্য ও সিলেট-৬ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে প্রাণপ্রিয় গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসী ছিলেন সবচেয়ে বেশী অবহেলিত। এই জনপদকে অবকাঠামোগত উন্নয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। আমি এই অঞ্চলের মানুষের ভালোবাসা চাই ও জনপদের কল্যাণে নিজেকে উজাড় করে দিতে চাই।
তিনি বলেন, এই দেশের গণতন্ত্র ও উন্নয়নে বিএনপি এবং শহীদ জিয়া পরিবার ওতপ্রোতভাবে জড়িত। আগামীতেও দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা রূপরেখা প্রণয়ন করেছেন। এই ৩১ দফার ভিত্তিতে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার কাংখিত উন্নয়ন নিশ্চিত করতে আমি অঙ্গিকারাবদ্ধ।
তিনি সোমবার (২১ জুলাই) দুপুরে বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের ৪৭নং কোনা শালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় অডিটোরিয়ামে কোনা শালেশ্বর গ্রামবাসীর উদ্যোগে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ছাড়াও কোনা শালেশ্বর, শালেশ্বর, ছারাবই, ঘরুয়া, বালিঙ্গা, শেওলা, দীঘলভাগ গ্রামের বিভিন্ন শ্রেণীপেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
শেওলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলামের সভাপতিত্বে ও মাওলানা মুহিবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জামেয়া ইসলামিয়া দারুল উলূম আটগঞ্জ মাদ্রাসার শিক্ষক মাওলানা ইমরান সিদ্দিকি পাভেল ও বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রেজওয়ান চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-শেওলা ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আজমল হোসেন, জামেয়া ইসলামিয়া দারুল উলূম আটগঞ্জ মাদ্রাসার নাইবে মুহতামিম আসআদুল হক, সমাজসেবী গিয়াস উদ্দিন খন্দকার, বিশিষ্ট মুরব্বি খলিলুর রহমান, এমদাদুল হক চৌধুরী শাহিন, জামেয়া ইসলামিয়া দারুল উলূম আটগঞ্জ মাদ্রাসার সহকারী শিক্ষক ইমামুদ্দিন, বিশিষ্ট মুরব্বি জমির আহমদ ও সমাজসেবী আব্দুল কুদ্দুছ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-লালই আহমদ, হেলাল আহমদ, ফজলে রফি চৌধুরী ইরাদ, নজরুল ইসলাম, মাও.আব্দুল বাসিত, তেরা মিয়া, আলমগীর আলম, আকমল হোসেন, নাজিম উদ্দীন, ছান মিয়া লখন, সেলু আহমদ, লিফছন আহমদ ও মারজান আহমদ চৌধুরী প্রমুখ।
সর্বশেষ খবর
- আদালতের নির্দেশে লোভাছড়া পাথর কোয়ারীতে উচ্চ পযার্য়ের তদন্ত কমিটি
- কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা নিশ্চিত করতে কোয়ার্টার পরিদর্শনে ইউএনও
- কানাইঘাটে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
- কানাইঘাটে প্রভাতীর বৃত্তি পেল দেড় শতাধিক শিক্ষার্থী, পুরস্কার দিলেন মুফতি আবুল হাসান এমপি
- কানাইঘাট গাছবাড়ী মডার্ণ একাডেমীতে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন মুফতি আবুল হাসান এমপি
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- কানাইঘাট উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে জাসাসের বৃক্ষরোপন ও সেমিনার অনুষ্ঠিত
- জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময়
- কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা
- বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাটঁছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

