সর্বশেষ

» নিখোঁজ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তামান্না লস্কর মুন্নি: এলাকাবাসীর মধ্যে উদ্বেগ

প্রকাশিত: ২৫. নভেম্বর. ২০২২ | শুক্রবার

স্টাফ রিপোর্টার: সিলেটের জকিগঞ্জ উপজেলার ২নং খিলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তামান্না লস্কর মুন্নি দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। অনেকদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভোগছিলেন। এক মাসের ছুটি শেষ হওয়ার পর প্রায় এক বছর হয়ে গেলেও তিনি বিদ্যালয়ে আর ফিরে আসেননি। বিষয়টি নিয়ে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ছুটি শেষে তার ফিরে আসার কথা থাকলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি স্কুলে হাজির হননি। বিষয়টি নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ ব্যাপারে নিরুত্তর থাকেন এবং তার অবস্থান সম্পর্কেও কিছু জানাতে পারেননি।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, “আমরা উদ্বিগ্ন। তামান্না ম্যাডাম একজন দায়িত্বশীল শিক্ষিকা ছিলেন। হঠাৎ করে তার এমন অন্তর্ধান আমাদের ভাবিয়ে তুলেছে। তিনি কি শারীরিকভাবে অসুস্থ? নাকি এর পেছনে অন্য কোনো ঘটনা লুকিয়ে আছে—তা জানা প্রয়োজন।”

এদিকে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রমে দেখা দিয়েছে বিঘ্ন। প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে প্রশাসনিক ও শিক্ষাগত কার্যক্রমে নানা জটিলতা সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী দ্রুত ঘটনার রহস্য উদ্‌ঘাটনের দাবি জানিয়ে বলেন, “তামান্না লস্কর মুন্নি কোথায় আছেন, তা দ্রুত খুঁজে বের করতে হবে এবং বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করতে হবে।”

স্থানীয় প্রশাসন এবং শিক্ষা অধিদপ্তরের কাছে এবিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031