সর্বশেষ

» নগরীতে এবার মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মামলা দায়ের

প্রকাশিত: ০৬. অক্টোবর. ২০২০ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক:: এবার নগরীর আখালিয়া এলাকায় চতুর্থ শ্রেণীর এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতার বাবা বাদি হয়ে জালালাবাদ থানায় মামলা করেন।

 

তবে ঘটনা পর পুলিশের ভূমিকা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। ঘটনার এতোদিন অতিবাহিত হয়ে গেলেও রহস্যজনক কারণে পুলিশ আসামীকে গ্রেফতার করছেন।

এজাহার সুত্রে জানা যায়, নির্যাতিতা মাদ্রাসাছাত্রী গত ২৫ সেপ্টেম্বর রাতে তার ভাইয়ের বন্ধু জনির স্ত্রী অসুস্থ শুনে তাকে দেখতে যায়। রাত ১২টার দিকে আখালিয়ার বড়টিলা এলাকার বাসিন্দা রোমান আহমদ (২৬) জনির বাড়ির সামনে এসে তাকে ডাকাডাকি শুরু করে। তখন সে বাইরে আসতে না চাইলেও জনির কথায় সে রোমানের সামনে যায়।এ সময় রোমান মাদ্রাসাছাত্রীর মুখ বেঁধে স্থানীয় শহীদ মিয়ার কলোনীর একটি কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি এলাকায় জানাজানি হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি ওকিল উদ্দিন আহমদ। মামলার আসামীকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031