- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
» ছাত্র জনতার অভ্যুত্থানে অনলাইন মিডিয়ার ভূমিকা ছিল সবচেয়ে বেশি : প্রফেসর ড. তাজ উদ্দিন
প্রকাশিত: ১২. এপ্রিল. ২০২৫ | শনিবার
চেম্বার ডেস্ক: লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেছেন,আজ সমগ্র বিশ্ব নিয়ন্ত্রণ করছে অনলাইন গণমাধ্যম।খবরের জন্য এখন মানুষ আর বসে থাকে না। অনলাইন মিডিয়া দ্রুত জনগণের কাছে সংবাদ পোঁছে দিচ্ছে। তিনি বলেন, আমাদের জীবনে আনন্দ বেদনা থাকবে সেটাই জীবন।সাংবাদিকদের যে গুণাবলী রয়েছে সেটা বাস্তবে কাজে লাগাতে পারলে দুনিয়া ও আখেরাতে কাজে পুরস্কৃত হবে। তিনি বলেন, অনলাইন গণমাধ্যম বাংলাদেশের সেরা গণমাধ্যম।এটি দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে অনলাইন সংবাদ মাধ্যম। এ প্লাটফর্মের সাংবাদিকদের বলিষ্ঠ ভূমিকার ফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সফলতা পেয়েছে। তিনি বলেন, সমাজের সকল শ্রেণী পেশার মানুষের অন্যায় অবিচারের বিরুদ্ধে লিখতে হবে। বিগত ১৫ বছরে সাংবাদিকদের মুখ বন্ধ ছিলো এখন সময় এসেছে সকল প্রতিবন্ধকতা দুর করে লিখতে হবে।
শনিবার বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জুলাই আগেস্টে যাদের ভুমিকা অনন্য ছিলো তাদের মধ্যে সবচেয়ে বেশী ভূমিকা ছিল অনলাইন গনমাধ্যমের। তিনি বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে কাজ করতে হবে, সবসময় সত্য প্রকাশ করতে হবে। সত্যপ্রকাশে দুনিয়াতে না পেলেও আখেরাতে শান্তি পাওয়া যাবে। তিনি আরো বলেন, সময় এসেছে নতুন বাংলাদেশ নির্মাণের। সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে হলে সাংবাদিক বন্ধুগণের অগ্রণী ভুমিকা পালন করতে হবে।দেশ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে।
সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদের সভাপতিত্বে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।
সভাপতির বক্তব্যে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ বলেন, ঈদ আমাদের সবচেয়ে বড় উৎসব। যুদ্ধের ময়দানেও মুসলমানেরা ঈদ উদযাপন করে থাকে। গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে বিভেদ ও বৈষম্যের অবসান ঘটিয়ে ঈদের আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। তিনি মজলুম গাজাবাসীর প্রতি সহমর্মিতা ও সংহতি জানিয়ে ফিলিস্তনীদের উপর ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজ খান, দপ্তর ও পাঠাগার সম্পাদক মবরুর আহমদ সাজু, ক্রীড়া ও সস্কৃতি বিষয়ক সম্পাদক মো. কামাল আহমদ, কার্যকরি পরিষদ সদস্য মো. আব্দুল হাছিব, সাধারণ সদস্য সাদিকুর রহমান চৌধুরী, এম.এ ওয়াহিদ চৌধুরী, তারেক আহমদ খান, দেলোয়ার হোসেন মান্না, সৈয়দ রাসেল আহমদ, মোহাম্মদ নুরুল ইসলাম, শিপন চন্দ জয়, আহমেদ পাবেল, মোঃ জাকির আহমদ, মোঃ সুহেল মিয়া, সহযোগী সদস্য নাহিদ আহমদ, সাংবাদিক মাহফুজ কাওছার সাদি প্রমূখ। শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন আবদুল কাদির জীবন।
সর্বশেষ খবর
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

