- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
» কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়
প্রকাশিত: ২৩. জানুয়ারি. ২০২৫ | বৃহস্পতিবার
কানাইঘাট প্রতিনিধি ঃ সিলেটের কানাইঘাট উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ সহ কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার (২২ জানুয়ারী) রাত ৮টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, গত ১৬ জানুয়ারী কানাইঘাটের ইউএনও হিসেবে আমি যোগদান করেছি। এর আগে আপনাদের পাশর্^বর্তী বিয়ানীবাজার উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ২ বছর দায়িত্ব পালন করেছি। নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালনকালে তিনি সাংবাদিকদের সব ধরনের সহযোগিতা চেয়ে বলেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ আর সাংবাদিকরা জাতির দর্পন হিসেবে দেশের বাস্তব চিত্র সমাজের কাছে তুলে ধরে থাকেন।
তিনি আরো বলেন, সাংবাদিকদের লেখনির মাধ্যমে দেশ ও সমাজের বাস্তব চিত্র ফুটে উঠে। আমি শুনেছি এখানকার সাংবাদিকরা সব-সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে উপজেলা প্রশাসনের সকল কর্মকান্ডে সহযোগিতা করেন, তা যেন অব্যাহত রাখেন আপনারা। কানাইঘাটকে সবদিক থেকে এগিয়ে নেওয়া সহ সরকারি সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রেসক্লাবের নেতৃবৃন্দের সর্বাত্মক সহযোগিতা চান তিনি। সেই সাথে নবাগত ইউএনও তানিয়া আক্তার উপজেলার সকল সরকারি দপ্তরে সেবাপ্রাপ্তিদের কোন ধরনের হয়রানী করা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন।
মতবিনিময় কালে প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব পালনকালে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করে বলেন, সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরার পাশাপাশি কানাইঘাটের আর্থসামাজিক উন্নয়ন সহ প্রশাসনের সকল কাজে কানাইঘাটের সাংবাদিকরা সব-সময় সহযোগিতা করে আসছেন, ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে। সেই সাথে ক্লাব নেতৃবৃন্দ লোভাছড়া পাথর কোয়ারীর জব্দকৃত পাথর পাচার বন্ধ, সীমান্ত এলাকায় চোরা-চালান প্রতিরোধ, ভূমি সংক্রান্ত সেবা প্রাপ্তি সহজ করা, জন্মনিবন্ধন পেতে হয়রানী বন্ধ এবং কানাইঘাটের গুরুত্বপূর্ণ সড়কগুলো দ্রুত সংস্কার ও দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান, ক্লাব সভাপতি নিজাম উদ্দিন, সাবেক সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, ক্লাবের সহ সভাপতি আব্দুন নুর, শাহিন আহমদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সহ সাধারণ সম্পাদক মুমিন রশিদ, দপ্তর সম্পাদক সুজন চন্দ অনুপ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাও. আসআদ, সদস্য হাফিজ আহমদ সুজন প্রমুখ।
উল্লেখ্য যে, সুনামগঞ্জ জেলার বিশ^ম্ভপুর উপজেলার বাসিন্দা ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডার তানিয়া আক্তার পদোন্নতি পেয়ে গত ১৬ জানুয়ারী কানাইঘাট উপজেলা নতুন ইউএনও হিসেবে যোগদান করেন।
সর্বশেষ খবর
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর
- অধ্যক্ষ মাও. ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মহি উদ্দিনের ঈদ শুভেচ্ছা
- নিউজচেম্বার টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ইকবাল চৌধুরীর ঈদুল আজহার শুভেচ্ছা
- তৃতীয়বারের মতো বাংলা প্রেসক্লাব মিশিগানের কোষাধ্যক্ষ নির্বাচিত সোলায়মান আল মাহমুদ
- জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য পদ লাভ করেছেন কানাইঘাটের এহসানুল হক জসীম

