সর্বশেষ

» কানাইঘাটে বেকারি দোকান আগুনে পুড়ে ছাই,ক্ষতি ৪০ লক্ষ টাকা

প্রকাশিত: ০৩. ডিসেম্বর. ২০২৪ | মঙ্গলবার

চেম্বার প্রতিবেদক: সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ীতে একটি বেকারি দোকানে আগুন লেগে মালামাল পুড়ে ছাই হয়েছে। সোমবার রাত ১টার দিকে উপজেলার গাছবাড়ী উত্তর বাজারে বেকারীর কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে মালামাল ও ভবনসহ প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন বেকারি প্রতিষ্ঠানের সত্তাধিকারী ও দোকান মালিক কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১টার দিকে হঠাৎ করেই কারখানার ভেতর থেকে ধোয়া উঠা শুরু হয়। মুহুর্তের মধ্যে আগুন দাউ দাউ করে উঠে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে সংবাদ দিলে তারা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করে।

ক্ষতিগ্রস্ত বেকারি মালিক মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন- গতকাল কারখানা বন্ধ করে বাড়ি যাওয়ার কিছু পরই খবর আসে দোকানে আগুন লেগেছে। তড়িঘড়ি করে এসে মসজিদে মাইকিং করে স্থানীয় জনগনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে ও পরে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ আনে।

তিনি বলেন- দোকানে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ছিল। সবকিছুই আগুনে ভষ্মিভুত হয়ে গেছে।
দোকান মালিকের ভবন পুরে আরও ১৫/২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এছাড়া পাশের দোকানগুলোতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেগুলোর মালামাল সরানো হয়।
তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

           

সর্বশেষ

আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930