- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- কানাইঘাটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভাবে শেষ হলো শারদীয় দুর্গাপূজা
- কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে
- কানাইঘাটে অটোর সিরিয়াল নিয়ে বিরোধের জেরে সিএনজি চালককে কুপিয়ে হত্যা
- কানাইঘাটে ফ্যামেলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
» বিপ্লবের অর্জনকে কোন অপশক্তির চক্রান্তে নস্যাৎ হতে দেয়া যাবে না : এ্যাডভোকেট জুবায়ের
প্রকাশিত: ০২. নভেম্বর. ২০২৪ | শনিবার
চেম্বার ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন দীর্ঘ দিনের ফ্যাসিবাদের পতনের মাধ্যমে ৫ অগাস্টে এক নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র-জনতার এই বিজয় এমনি এমনি হয়নি। এরজন্য বহু ত্যাগ, বহু রক্ত দিতে হয়েছে। অথচ পতিত স্বৈরাচারের দোসররা এখনও দেশবাসীর এই অর্জনকে ম্লান করে দিতে প্রতিনিয়ত নানামুখী ষড়যন্ত্র ও মিথ্যাচারে লিপ্ত রয়েছে। ছাত্র-জনতার বিপ্লবের এই অর্জনকে কোন অপশক্তির চক্রান্তে নস্যাৎ হতে দেয়া যাবে না।
তিনি শনিবার (২ নভেম্বর) সকালে নগরীর একটি কমিউিনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলার নব নির্বাচিত আমীরের শপথ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট জেলার নব নির্বাচিত আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও মো. জয়নাল আবেদীন এবং মো. নজরুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী (উত্তর) আমীর মো. সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য হাফেজ আনওয়ার হোসাইন খান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট মহানগরী সেক্রেটারী শাহজাহান আলী। বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার ও মাওলানা লোকমান আহমদ।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে মো. সেলিম উদ্দিন বলেন সুন্দর-স্বপ্নের কাঙ্খিত দেশ গঠনে তৃণমুল পর্যন্ত নেতৃত্বদানে যোগ্য লোক গড়ে তুলতে হবে। পাড়া মহল্লায় সর্বত্র সন্ত্রাস-দুর্নীতি বন্ধে জামায়াত নেতাকর্মীদেরকে ভূমিকা রাখতে হবে। ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল সমাজ ও দেশ গঠনে সবাইকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
সর্বশেষ খবর
- কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, একই পরিবারের ৪ জন আহত
- কানাইঘাটে ঝিংগাবাড়ী সমাজকল্যাণ যুব সমিতির মেধাভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পন্ন
- বিশ্বজয়ী হাফেজ হীরার গৌরবোজ্জ্বল অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের অনুপ্রেরণার উৎস: এমপি আবুল হাসান
- বিশ্বজয়ের মুকুট মাথায় নিয়ে জন্মভূমিতে হিরা, কানাইঘাটের মাঠিতে নাগরিক সংবর্ধনা
- কানাইঘাট ট্রাক পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির শপথ গ্রহণ ও পরিচিতি সভা
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর