- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
- কানাইঘাটের বিশ্বজয়ী হাফেজ কামরুজ জামান কামিলকে রাজাগঞ্জে সংবর্ধনা
- জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে কানাইঘাট সমিতি, সিলেট মহানগর
- কানাইঘাটে বাঁশবাড়ী আদর্শ তরুণ সংঘ কর্তৃক দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
- মিয়াগুল দুরন্ত সমাজকল্যান সংস্থার প্রাথমিক মেধা ভিত্তিক বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
- কানাইঘাট দনা সীমান্তে ভারত ফেরত যুবতীকে ধর্ষনের অভিযোগে আরেকজন গ্রেফতার
» প্রশাসনের অভিযানে লোভাছড়া কোয়ারীর পাথর জব্দ, ক্রাশার মেশিন ধ্বংস ও জরিমানা
প্রকাশিত: ৩০. অক্টোবর. ২০২৪ | বুধবার
কানাইঘাট প্রতিনিধিঃ সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন, পরিবহন ও মজুদ রাখার বিরুদ্ধে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা নাসরিনের নির্দেশে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট ওয়াজিদ ওয়াসিফ সিলেট পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে পাথর উত্তোলন, বিক্রি, মজুদ রাখার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উপজেলার ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়নের খুলুরমাটি গ্রামের একটি জায়গায় লোভাছড়া কোয়ারীর পাথর মজুদ করে ক্রাশার মেশিন দিয়ে ভেঙে বিক্রি করার অপরাধে ক্রাশার মেশিন ধ্বংস এবং স্তুপকৃত পাথর জব্দ করা হয়। পরে সহকারি কমিশনার (ভূমি) সড়কের বাজারের পাশের্^ শাহাজাহান এন্টারপ্রাইজ সহ আরো একটি জায়গায় পাথর ভাঙ্গার দু’টি ক্রাশার মেশিন ধ্বংস করেন। সেখানে থাকা পাথর জব্দ সহ শাহাজাহান এন্টারপ্রাইজের মালিক শাহাজাহানকে পরিবেশ আইনে মামলা দায়েরের মাধ্যমে নগদ ২৫ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানের সময় সিলেট পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর হারুনুর রশীদ, অফিস সহকারী মোঃ সুফিয়ান, স্বাস্থ্য বিভাগের ইন্সúেক্টর মোঃ আবুল কালাম আজাদ, থানার এস.আই পীযুষ চন্দ্র সিংহ সহ একদল পুলিশ উপস্থিত ছিলেন। জব্দকৃত পাথর ও ক্রাশার মেশিনের মালিকদের বিরুদ্ধে সিলেট পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে পরিবেশ আইনে মামলা দায়ের করা হবে বলে জানাগেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াজিদ ওয়াসিফ জানিয়েছেন, যাতে করে কেউ বন্ধ হয়ে যাওয়া লোভাছড়া কোয়ারী থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলন, পরিবহন, বিক্রি ও মজুদ করতে না পারে এজন্য প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এর আগে উপজেলা প্রশাসনের অভিযানে মঈনুল হক মেম্বারের ক্রাশার মেশিন ধ্বংস করা হয়। কোয়ারী থেকে বিচ্ছিহ্ন ভাবে পাথর উত্তোলন বন্ধে ইতিমধ্যে থানা পুলিশ কোয়ারী এলাকায় টহল ডিউটি দিচ্ছে এবং ইতিপূর্বে পুলিশ কয়েকটি নৌকা সহ পাথর জব্দ করেছে।
প্রশাসনের অভিযান জোরদার করায় স্থানীয়রা জানিয়েছেন বর্তমানে নদীপথে নৌকা নিয়ে পাথর পরিবহন অনেকটা নিয়ন্ত্রণে আসলেও মুলাগুল এলাকায় গত দুই সপ্তাহ থেকে প্রতিদিন স্থানীয় ডেয়াটিলা গ্রামের ছানু মিয়ার পুত্র দেলোয়ার হোসেন, ভাল্লুকমারা গ্রামের হাজী কটর আলীর ছেলে মন্তাজ আলী সহ আরো কয়েকজন বেশ কয়েকটি ট্র্যাক্টর দিয়ে মন্তাজগঞ্জ বাজারের আশপাশ সহ বিভিন্ন জায়গায় পাথর পাচার ও বিক্রি করে আসছে।
সর্বশেষ খবর
- কাতারে নিহত কানাইঘাটের ৫ জনের পরিবারে আমিরাত প্রবাসীদের ১০ লক্ষ টাকার অর্থ সহায়তা
- কানাইঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা || মাদক ও চোরাচালান রোধে কঠোর নির্দেশনা
- সিলেট প্রেসক্লাব, জেলা প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাব ও ইমজা নেতৃবৃন্দের সাথে সিউকে’র মতবিনিময় সভা
- ইউপি নির্বাচনে জমিয়ত: ৮নং ঝিংগাবাড়ীতে চেয়ারম্যানসহ ৯ ওয়ার্ডে প্রার্থী ঘোষণা আসছে
- আল আকসা সমাজ কল্যাণ যুব সংঘ ভাটিরফৌদ কর্তৃক ফ্রি সুন্নতে খৎনা ক্যাম্প অনুষ্ঠিত…
সর্বাধিক পঠিত খবর
- সিলেট সরকারি মদন মোহন কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
- সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আশিক চৌধুরীর লিফলেট বিতরণ
- নিঃস্ব মানুষের দীর্ঘশ্বাস শুনতে ধসে পড়া কুশিয়ারাপারে অ্যাড. এমরান চৌধুরী
- কানাইঘাট প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দের নিয়ে মতিবিনিময়
- কানাইঘাটে বিএনপির জনসভা: সিলেট-৫ আসনে ধানের শীষের প্রার্থী চান নেতাকর্মীরা
এই বিভাগের আরো খবর